ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

আব্দুল মালিক আর নেই,  জানাজা ২১ মার্চ ইস্ট লন্ডন মসজিদে

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১১:০৮ পিএম

আব্দুল মালিক আর নেই,  জানাজা ২১ মার্চ ইস্ট লন্ডন মসজিদে
পারিবারিক স্বচ্ছলতা ও উন্নত জীবনের অসীম স্বপ্ন নিয়ে  দুই হাজার তেইশ সালে ওয়ার্ক পারমিট ভিসায়  যুক্তরাজ্যে এসেছিলেন শিক্ষিত  টকবগে যুবক   আব্দুল মানিক। কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়েছে । স্বপ্নের দেশ, স্বপ্ন ভঙ্গের দেশ হয়েই যেন রইল তার জন্য! ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডনে আসলেও বাস্তবতা ছিল ভিন্ন। কাজীর গরু কেতাবেই ছিল,গোলায়ে নাই। অসংখ্যজনের মতো তিনিও ওয়ার্কপামিট ভিসায় এসে কাজ পাননি। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার, হাসপাতাল ইত্যাদি দৌড়ের মধ্যেই  নিয়তি জানালো তিনি দুরারোগ্য  রোগে আক্রান্ত।  অবশেষে জীবন প্রদীপ নিভেছে স্বপ্নের দেশের শহর লন্ডনের একটি হাসপাতালে। আব্দুল মালিক গত ২৮ মার্চ লন্ডন সময়  ১২ টায় সেন্ট বাথ হসপিটাল লন্ডনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১১ নং লাউতা ইউনিয়নের  জলঢুপের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত নিজ অঞ্চলের সামাজিক সংগঠন জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের তিনি একজন ট্রাস্টি ছিলেন। মরহুম আব্দুল মালিক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য  সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ের বাবা।  তার বাবা মরহুম ফৈয়াজ আলী মাষ্টার। মাতা আতাবুন নেছা। ২ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার বড়। আগামীকাল শুক্রবার ২১ মার্চ ইস্ট লন্ডন মসজিদে মরহুম আব্দুল মালিকের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে Eternal Gardens Sidcup ,BR7, 6RP কবরস্থানে দাফন করা হবে। জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের শোক : জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি আব্দুল মালিক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। মরহুম আব্দুল মালিক  একজন অত্যন্ত স্বজ্জন , মেধাবী ও ভালোমনের মানুষ উল্লেখ করে  এক শোক বার্তায় আল্লাহর কাছে তার রুহের মাগফিরা প্রার্থনা   ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দানের জন্য  সকলের প্রতি দোয়া কামনা করা হয়েছে।