ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি জনগণের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি জনগণের শ্রদ্ধা নিবেদন
মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে জীবন উৎসর্গকারী ছাত্র—জনতার প্রতি শ্রদ্ধা জানাতে অমর একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন টাওয়ার হ্যামলেটস সহ লন্ডনের বিভিন্ন বারা ও বাইরে থেকে আসা সর্বস্তরের জনসাধারণ সহ বিভিন্ন ভাষাভাষী মানুষজন। মধ্যরাতের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নেতৃবৃন্দ, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সব বয়সের বাসিন্দারা প্রচন্ড ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে আলতাব আলী পার্কের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করার মধ্য দিয়ে জাতিসংঘের (ইউএন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। অমর একুশে ফেব্রুয়ারি, যা শহীদ দিবস হিসেবেও পরিচিত, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সারা পৃথিবীজুড়ে ভাষার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, শিক্ষা উন্নত করা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করতে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৯৫২ সালের সেই ঘটনার বার্ষিকী, যখন মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করায় বেশ কয়েকজন ছাত্রকে হত্যা করা হয়। ১৯৫৩ সাল থেকে এটি বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে আসছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে নির্মিত শহীদ মিনারের অনুকরণ সংস্করণ হোয়াইটচ্যাপেলের আলতাব আলী পার্কে স্থাপন করা হয়, যা টাওয়ার হ্যামলেটসে জনগণের শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দু। এ বছর উদযাপনের থিম হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) দ্বারা ১৯৯৯ সালের নভেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল। এ বছর ভাষাগত বৈচিত্র সংরক্ষণ এবং মাতৃভাষার প্রচারের জন্য একটি চতুর্থাংশ শতাব্দী উদযাপন করা হচ্ছে। জাতিসংঘের মতে, মাতৃভাষা শিক্ষা শেখানো, সাক্ষরতা এবং অতিরিক্ত ভাষা অর্জনে সহায়ক। অমর একুশের প্রথম প্রহরে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং যারা তাদের মাতৃভাষার স্বীকৃতির জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন তাদের স্মরণ করার সুযোগ পেয়ে গর্বিত। টাওয়ার হ্যামলেটস এমন একটি বারা যেখানে বিভিন্ন পটভূমির মানুষকে স্বাগত জানানো হয়। এই বছরের স্মরণের মূল বিষয় হলো ভাষাগত বৈচিত্র উদযাপনের গুরুত্ব তুলে ধরা।” যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বলেন, “যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে, টাওয়ার হ্যামলেটসের মেয়র এবং ব্রিটিশ—বাংলাদেশি কমিউনিটির সাথে আলতাব আলী পার্কের শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো একটি মহান সম্মানের বিষয় ছিল। এই অনুষ্ঠানটি আরও গভীর তাৎপর্য বহন করে, কারণ আমরা ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির রজত জয়ন্তী পালন করছি, যা ভাষাগত বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্থায়ী গুরুত্বের একটি শক্তিশালী প্রমাণ।