ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

লন্ডনে সাংবাদিকতায় এওয়ার্ড পেলেন জাকির হোসেন কয়েছ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম

লন্ডনে সাংবাদিকতায় এওয়ার্ড পেলেন জাকির হোসেন কয়েছ
বাংলাদেশের বাইরে প্রাচীন ও সর্ববৃহৎ বাংলাভাষী গণমাধ্যমকর্মীদের সংগঠন  লন্ডন বাংলা প্রেসক্লাবের -  ‘ Highest Presence & Reporting on press Conferences Award ’ পেয়েছেন টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন কয়েছ। ক্লাবের সর্বোচ্চ সংখ্যক প্রেসকনফারেন্সে উপস্থিতি এবং নিউজ করার জন্য তাকে এই এওয়ার্ড দেয়া হয়। ২৮ জানুয়ারী লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা শেষে এই এওয়ার্ড প্রদান করা হয়। এসময় ক্লাবের প্রায় ৩শতাধিক সদস্যসহ ব্রিটিশ-বাংলাদেশী রাজনীতিবিদ, বাংলাদেশ হাইকমিশনার, স্থানীয় কাউন্সিলার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জাকির হোসেন কয়েছ তার বক্তব্যে বলেন, এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি। এই এওয়ার্ড আমার কাজের স্বীকৃতি, আমি মনে করি আমাকে আরো উৎসাহিত করবে এই সম্মাননা। এই পেশায় তরুণদের আগ্রহ আরো সৃষ্টি হবে। জাকির হোসেন কয়েছ ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষার পর থেকেই স্থানীয় মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে সিলেটের জনপ্রিয় দৈনিক জালালাবাদ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ লন্ডনের সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে  যুক্তরাজ্যে আসার পূর্ব পর্যন্ত তিনি বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। লন্ডনে আসলে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বাংলা টিভি, চ্যানেল এস, এটিএন  বাংলায় দীর্ঘদিন রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ৫ বছর যাবত জনপ্রিয় টিভি চ্যানেল টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। একই সাথে ওয়ানবাংলানিউজ ডট কম  অনলাইন পোর্টালের সম্পাদক এবং জনপ্রিয় স্যোশাল মিডিয়া চ্যানেল লন্ডন বাংলা ভয়েস ফেইসবুক এবং ইউটিউবের ফাউন্ডার হিসেবে জড়িত রয়েছেন। ইতিমধ্যে ব্রিটেনের বাংলাদেশীসহ সমগ্র বিশ্বের বাংলাদেশীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে লন্ডন বাংলা ভয়েস। জাকির হোসেন কয়েছ  ২৮ জানুয়ারি  অনুষ্ঠিত লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে লণ্ডন  বাংলা প্রেসক্লাবের এক্সিকিউটিভ মেম্বার পদে  নির্বাচিত হয়েছেন। তার দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামে। ( বিজ্ঞপ্তি) ।