ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

অমর একুশে বইমেলায় প্রবাসী লেখকদের সুহৃদ আড্ডা ও একাধিক গ্রন্থ প্রকাশ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১১ এএম

অমর একুশে বইমেলায় প্রবাসী লেখকদের সুহৃদ আড্ডা ও একাধিক গ্রন্থ প্রকাশ
অমর একুশে গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা। বাংলাদেশে হাজারো মেলার মাঝে বইমেলার গুরুত্ব সবচেয়ে বেশি। দীর্ঘ সময় ধরে আমাদের সাহিত্য ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে মূলত এ মেলাকে কেন্দ্র করে। বাঙালির ভাষা, সংস্কৃতিবোধ ও ঐতিহ্য হলো অমর একুশে গ্রন্থমেলার ভিত্তি। লেখক, পাঠক ও প্রকাশকদের কাছে অমর একুশে গ্রন্থমেলা এক সেরা উৎসব। সবারই মিলনমেলা বাংলা একাডেমির বইমেলা। এ দেশের সব শ্রেণির পাঠক সারা বছর অপেক্ষা করে থাকে কখন বসবে অমর একুশে গ্রন্থমেলা, কবে বসবে বাঙালির মিলনমেলা। ভাষা আন্দোলন, বাংলা একাডেমি আর একুশের গ্রন্থমেলা একই সূত্রে গাথা। একুশের ভাষা আন্দোলনের অন্যতম প্রধান ফসল বাংলা একাডেমি। একুশে গ্রন্থমেলা বিকশিত হয়েছে বাংলা একাডেমিকে কেন্দ্র করে। নবগঠিত বাংলাদেশে সাংস্কৃতিক সাহিত্যিক জাগরণের প্রথম প্রকাশ অমর একুশে গ্রন্থমেলা। সাহিত্যপ্রেমী ও বইপ্রেমীদের কাছে সবচেয়ে বড় আয়োজন হলো অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারের বইমেলায়ও পাওয়া যাচ্ছে প্রবাসী লেখকদের একাধিক বই। বই মেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল) বহুমাত্রিক প্রতিভার এক স্বপ্নবাজ ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক, সংগঠক এবং সমাজসেবক। তবে সাংবাদিক হিসেবেই তাঁর সমধিক পরিচিতি। যুক্তরাজ্যের প্রবাসী কমিউনিটিতে তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। সম্প্রতি তাঁর রচিত ‘করোনার ভীতিকর দিনগুলো’ নামক একটি গ্রন্থ সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘পাণ্ডুলিপি প্রকাশন’ থেকে প্রকাশিত হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি বইমেলায় কয়েকজন প্রবাসী লেখক পাণ্ডুলিপি প্রকাশন এর স্টল ভিজিট করেন। তারা হলেন যুক্তরাজ্যের প্রবাসী বিশিষ্ট নাট্যকার ও কমিউনিটি ব্যক্তিত্ব একাউন্টেন্ট আবু তাহের, জনপ্রিয় সংগীত শিল্পী কাজী মুরশেদ রানা, সংগীত শিল্পী রিতা নারগিস, বিশিষ্ট ব্যবসায়ী শামিম রেজা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব টুতুল, রিপা, রাতুল, তারিন, সারিতা, সারিন, রাফিন, মাহি, যুক্তরাজ্য প্রবাসী লেখক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল) প্রমুখ।( বিজ্ঞপ্তি)