ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ব্রিটেনে ঈদ হলিডে : আকাঙ্ক্ষা ও বাস্তবতা

প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০১:৫৯ এএম

ব্রিটেনে ঈদ হলিডে : আকাঙ্ক্ষা ও বাস্তবতা
বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, আজারবাইজান, জর্ডান এবং প্যালেস্টাইনের মতো দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীর হার ২ শতাংশেরও কম। কিন্তু এসব দেশে ক্রিসমাসের দিনে সরকারি ছুটি আছে। অথচ ব্রিটেনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পরেই মুসলিম এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশী হলেও ঈদ কিংবা দিওয়ালী উপলক্ষে সরকারি ছুটি নাই। ব্রিটেনে সকল ধর্মের উৎসবের দিনে সরকারি ছুটি ঘোষণা করা হলে পুরো দেশ অচল হয়ে যাবে। কারণ, এক দিনের হলিডেতে সারা দেশে ২.৩ বিলিয়ন পাউন্ডের আর্থিক ক্ষতি হয়। ২০৩০ সাল নাগাদ ব্রিটেন হবে বিশ্বের সবচেয়ে বেশী ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের বসবাসের দেশ। মুসলিম এবং হিন্দুদের উৎসবের দিনে ছুটি ঘোষণা করা হলে অন্য সম্প্রদায়ের পক্ষ থেকেও একই দাবি উঠতে পারে। ব্রিটেনে ঈদের দিনে সরকারি ছুটি ঘোষণার সম্ভাবনা নেই বললেই চলে। ২০১৩ সালে একটি অনলাইন পিটিশনে এক লাখ ২৪ হাজার মানুষ স্বাক্ষর করেছিল ঈদ এবং দিওয়ালীর দিনে সরকারি ছুটি ঘোষণার দাবিতে। পিটিশনের জবাবে তৎকালীন কোয়ালিশন সরকার (কনজারভেটিভ-লিবারেল) আর কোনো হলিডে ঘোষণা করা যাবেনা বলে জানিয়ে দেয়। তাহলে কি ঈদের দিনে ব্রিটেনের মুসলিমরা ছুটি পাবেনা? অবশ্যই ছুটি পাওয়া সম্ভব। ব্রিটেনের আইনেই এর সুযোগ আছে। যেমনঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সকল সরকারি স্কুল ঈদের দিনে বন্ধ দেয়া হয়। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে এমন হলিডে ঘোষণার ক্ষমতা রাখে। তাই ঈদ উপলক্ষে সরকারি ছুটি কিংবা ব্যাংক হলিডে’র আশা না করে আমরা প্রতিষ্ঠান ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে ঈদের দিনে ছুটি ঘোষণা করতে পারি। ব্রিটেনে বাংলাদেশীরা অনেক ধরনের প্রতিষ্ঠানের মালিক, পরিচালক এবং কর্মী। যেমনঃ গ্রোসারি শপ, ট্রাভেল এজেন্সি, নিউজ এজেন্ট, সলিসিটর ফার্ম, একাউনটেন্সি ফার্ম, সাপ্তাহিক সংবাদপত্র, চ্যারিটি প্রতিষ্ঠান এবং রেস্টুরেন্ট ব্যবসা। এসব প্রতিষ্ঠানের মধ্যে রেস্টুরেন্ট ব্যবসা সবচেয়ে ব্যাপক এবং এই ব্যবসার গ্রাহক শ্বেতাঙ্গ সহ সকল কমিউনিটির মানুষ। অন্যগুলোর গ্রাহক সাধারণত বাংলাদেশিরাই। ফলে এসব প্রতিষ্ঠান সাধারণত ঈদের দিনে নিজেদের মতো করে ছুটি নিয়ে নেয়। কিন্তু কারি ইন্ডাস্ট্রিতে এই চর্চা এখনও দেখা যায়না। ফলে এই সেক্টরে কর্মরত ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম কর্মজীবীরা এখনও ঈদের দিনে ছুটি পান না। কারী ইন্ডাস্ট্রিতে ঈদের দিনে ছুটি না দেয়ার অন্যতম বড় কারণ মালিক-শ্রমিক ক্ষমতার ভারসাম্যহীনতা এবং রেস্টুরেন্ট কর্মীদের দরকষাকষি করার ক্ষমতাহীনতা। রেস্টুরেন্টের অসংখ্য কর্মীর নিয়োগের চুক্তিপত্র না থাকা এবং এসব কর্মীদের ওয়ার্কার ইউনিয়নের সাথে যুক্ত না থাকার কারণে রেস্টুরেন্ট মালিকের সাথে তাদের ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। ফলে ঈদের ছুটি সহ অন্য অনেক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মালিক পক্ষের একচ্ছত্র সিদ্ধান্ত মেনে নিতে হয় রেস্টুরেন্ট কর্মীদের। আব্দুল হাই সঞ্জু : লেখক, সাংবাদিক ২১ জুন ২০২২ ,লন্ডন