ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

লেখক জনপ্রিয় কলামিস্ট-সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ মে ২০২২, ০৪:৪০ এএম

লেখক জনপ্রিয় কলামিস্ট-সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বর্ষীয়ান লেখক, জনপ্রিয় কলামিস্ট-সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ও ফোকাস টিভির উদ্যেগে ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে ২০২২) রাতে ইংল্যান্ডের ফোকাস টিভি থেকে লাইভে ভার্চুয়াল এ স্মরণ সভায় সমগ্র অনুষ্ঠান সন্চালনা করেন মুহাম্মদ শাহেদ রাহমান। তিনি শোকাহত ও ভারাক্রান্ত হৃদয়ে অনুষ্ঠানের শুরুতেই ভার্চুয়াল এ স্মরণসভায় আব্দুল গাফফার চৌধুরীর সংক্ষিপ্ত জীবন ও কর্ম তুলে ধরেন। পরে নন্দিত লেখক আবদুল গাফফার চৌধুরীর এ স্মরণসভায় স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন - ইংল্যান্ডের ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনমত পত্রিকার সাবেক সম্পাদক নবাব উদ্দিন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব সিলেট এমসি কলেজের সাবেক ভিপি কাউন্সিলর ইকবাল হোসেইন, দ্যা এডিটরস এর সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাবের এক্সিকিউটিভ মেম্বার আহাদ চৌধুরী বাবু, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি অধ্যাপক সাজিদুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবের ট্রেজারার আ স ম মাসুম, ইউকে বিডি টিভির এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান মকিস মনসুর, কালেক কন্ঠের যুক্তরাজ্য প্রতিনিধি জুয়েল রাজ, ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি সোরাবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, নন্দিত মানুষ আবদুল গাফফার চৌধুরী তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে দীর্ঘকাল মানুষের মাঝে বেঁচে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি যদি আর কিছু নাই লিখতেন, তার একটি গান “ আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি “ এ গানটির জন্যই তাকে আজীবন মনে রাখতো। তিনি ছিলেন অসাম্পদায়িক চেতনার বিশ্বাসী, বাঙালির বাতিঘর। ঘন্টাব্যাপী চলা অনুষ্ঠানের একেবারে শেষে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন- এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারি আমিনুল হক ওয়েছ। তিনি স্মরণ সভায় অংশগ্রহণ কারী অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বণার্ঢ্য জীবনের অধিকারী সদ্য প্রয়াত বিশিষ্ট কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন।