ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০৮:২৭ পিএম

যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন অনুষ্ঠিত
যুক্তরাজ্য একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ বলেছেন, একাত্তরের রাজাকার আলবদর ও তাদের দোসররা এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে । এদেরকে চিহ্নিত করতে হবে। ১৯৭১ সালে এইসব রাজাকার আলবদর এবং হানাদার পাকিস্তানী বাহিনী মিলে বাংলাদেশে যে গনহত্যা চালিয়েছিলো সেই গনহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার উপদেষ্টা এম এ রউফ, হোছনে আরা মতিন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ প্রমুখ। ১১ জুলাই শনিবার যুক্তরাজ্য সময় বিকাল ৩টায় অনুষ্টিত দ্বি-বার্ষিক সম্মেলনে নুর উদ্দিন আহমেদকে অনারারী প্রেসিডেন্ট, সৈয়দ এনামুল ইসলামকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং রুবি হককে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাবেক সাধারন সম্পাদক জামাল খানের পরিচালনায় সভাপতিত্ব করেন নুর উদ্দিন আহমদ। নতুন কমিটির অন্যান্য পদে যারা আছেন, সহ সভাপতি মতিয়ার চৌধুরী, মোহাম্মদ হরমুজ আলী, নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ আনাস পাশা, জামাল আহমেদ খান এবং যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সভাপতিবৃন্দ (পদাধিকারবলে)। যুগ্ম সম্পাদক স্মৃতি আজাদ, কোষাধ্যক্ষ মো: এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউন্সিলার পুস্পিতা গুপ্তা, তথ্য ও গবেষনা সম্পাদক আনজুমান আরা, প্রেস সেক্রেটারী আ স ম মাসুম, প্রকাশনা সম্পাদক জুয়েল রাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলেনা আক্তার জোছনা। কার্যনির্বাহী পরিষদের সদস্যঃ কাউন্সিলার মঈন কাদরী, সুশান্ত দাশ প্রশান্ত, জোছনা পারভীন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শাখার সাধারণ সম্পাদকবৃন্ধ (পদাধিকারবলে)।(সংবাদ বিজ্ঞপ্তি)