সাউথ ইস্ট লন্ডন ডালউইচ ইসলামিক সেন্টারের মুসল্লি হাজী মো. ফিরোজ মিয়া গত ১৬ সেপ্টেম্বর বুধবার নানহেডের নিজ বাসায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।মরহুমের দেশের বাড়ী ওসমানীনগর থানার উত্তর কাদিমপুর গ্রামে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বৎসর ।
গত ১৯শে সেপ্টেম্বর বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে কেন্টের কেমনেল পার্ক কবরস্থানে দাফন করা হয় ।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডালউইচ ইসলামিক সেন্টারের চ্যেয়ারম্যন ডা: দোহা ,সেক্রেটারী জামাল আহমদ ,চ্যানেল এস টেলিভিশনের সাউথ ইস্ট লন্ডন প্রতিনিধি ফয়সল আহমদ ( রুহেল ) ও কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস সহ অনেক ।
উল্লেখ্য হাজী মো. ফিরোজ মিয়া এক যুগের ও বেশি সময় ডালউইচ ইসলামিক সেন্টারের কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখেন ।
-
টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
-
যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান
-
মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন
-
স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান
-
লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক
আরও পড়ুন: