ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

যুক্তরাজ্যে সবাইকে পরিবারের সাথে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান

প্রকাশিত: ২৪ মে ২০২০, ০১:৪১ এএম

যুক্তরাজ্যে সবাইকে পরিবারের সাথে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান
[youtube]TLMuAxcH-xY[/youtube] যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রবাসী বাংলাদেশিদের ঘরে থেকে নিজ নিজ পরিবারের সাথে নিরাপদে এবারের ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের জন্য দেয়া এক শুভেচ্ছা বাণীতে এই অহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ঈদুল ফিতরে আমি প্রত্যাশা করি, আপনারা সবাই ঘরে বসে এবার ঈদের নামজ আদায় করবেন এবং মহান আল্লাহ তা’লার কাছে প্রার্থনা করবেন তিনি যেন বিশ্বকে খুব তাড়াতাড়ি ভয়াল করোনা ভাইরাস থেকে মুক্ত করেন যাতে আমরা আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারি।” হাইকমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশ হাই কমিশন কোভিড-১৯ পরিস্থিতিতেও ২৪ ঘন্টা হটলাইন টেলিফোন ও অনলাইনসহ বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ চিকিৎসক প্যানেল ও করোনা ভাইরাস প্রতিরোধে দূতাবাসের একটি ইমার্জেন্সি রেসপন্স টীম গঠন করে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সেবা প্রদান অব্যাহত রেখেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হাই কমিশন শীঘ্রই একটি বিশেষ ‘মুজিব বর্ষ সেবা সপ্তাহ’ করতে যাচ্ছে যখন সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেই আরো বেশী কনস্যুলার সেবা পাবেন। হাইকমিশনার যুক্তরাজ্য ও বাংলাদেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তাকর্মী, সামাজিককর্মী ও স্বেচ্ছাসেবীসহ যারা করোনা ভাইরাসের দূর্যোগের সময় মানুষের সেবায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং যারা এই দু:সময়ে যুক্তরাজ্য ও বাংলাদেশে অসহায় মানুষকে চিকিৎসা ও অন্যান্য জরুরী সেবা দিতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।