ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬
সর্বশেষ
৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ

গাজা যুদ্ধ নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম

গাজা যুদ্ধ নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে সরকারের অবস্থানের প্রতিবাদে আগেভাগেই পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প।

শুক্রবার (২২ আগস্ট) সাংবাদিকদের তিনি জানান, গাজা বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে বাড়তি কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাবে সরকার সমর্থন দেয়নি।

ভেল্ডক্যাম্প বলেন, “বাড়তি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমি মন্ত্রিসভায় বাধার মুখে পড়েছি।” এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান।

তার উদ্যোগেই এর আগে চরম-ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। অভিযোগ ছিল, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় ইহুদি বসতি স্থাপনকারীদের উসকে দিচ্ছেন।

এ ছাড়া ভেল্ডক্যাম্প ইসরায়েলে জাহাজের যন্ত্রাংশ রপ্তানির তিনটি অনুমতিপত্রও বাতিল করেছিলেন। গাজা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে তিনি তখন জানিয়েছিলেন, এসব যন্ত্রাংশ অনাকাঙ্ক্ষিতভাবে ব্যবহার হতে পারে।

সাংবাদিকদের ভেল্ডক্যাম্প বলেন, “গাজায় যা ঘটছে তা আমিও প্রত্যক্ষ করছি। গাজা সিটিতে হামলা হতে দেখছি। পশ্চিম তীরের পরিস্থিতিও আমার সামনে স্পষ্ট। বিতর্কিত বসতি ই১-এ নির্মাণকাজের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমে যা হচ্ছে, তাও দেখছি।”

ভেল্ডক্যাম্পের পদত্যাগের ফলে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদটি শূন্য হলো। তিনি এমন সময় পদ ছাড়লেন, যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৩ জুন নেদারল্যান্ডসের সরকার ভেঙে যায়। ফলে দেশটি এখন একটি তত্ত্বাবধায়ক সংখ্যালঘু সরকারের অধীনে চলছে, যা অক্টোবরে নির্বাচন শেষে নতুন জোট সরকার না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

এদিকে ইসরায়েল গাজা সিটি দখলে সামরিক অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরিয়ে নেওয়া, হামাসকে দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত করতে চাপ সৃষ্টি করাই এ অভিযানের উদ্দেশ্য বলে জানিয়েছে তেলআবিব।

শুক্রবার নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দিনই এক বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকাগুলোতে মানুষ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে “মিথ্যা ও পক্ষপাতদুষ্ট” বলে প্রত্যাখ্যান করেছে।

এ ছাড়া চলতি সপ্তাহেই পশ্চিম তীরে নতুন একটি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। পর্যবেক্ষকদের মতে, এ বসতি হলে ফিলিস্তিনিদের দাবিকৃত স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড দ্বিখণ্ডিত হয়ে পড়বে।