ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

যেসব কারণে ইরানের পাশে নেই আরব বিশ্ব

প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১১:৩৩ এএম

যেসব কারণে ইরানের পাশে নেই আরব বিশ্ব

ইসরায়েলি হামলার নিন্দা করলেও ইরানের পক্ষ নিতে রাজি হয়নি কোনো আরব রাষ্ট্র। বিশ্লেষকদের মতে, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর লক্ষ্য তেহরানকে দুর্বল অবস্থায় দেখতে চাওয়া। এসব দেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় তারা যুক্তরাষ্ট্রকে ক্ষেপাতে চায় না।

চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক সানাম ভাকিল বার্তা সংস্থা এএফপিকে বলেন, “উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করলেও অনেকেই মনে মনে ইরানকে দুর্বল হতে দেখলে খুশি হবে। কূটনৈতিক চাপে তারা দ্বিমুখী আচরণ করছে। কেউ-ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। আবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে এর পরিণতি নিয়েও তারা চিন্তিত।”

প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের অধ্যাপক করিম বিতার বলেন, “উপসাগরীয় দেশগুলো বুঝতে পারছে, ইসরায়েলের এই আগ্রাসন তাদের অর্থনৈতিক স্বার্থ ও সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি।”

এক দশক আগেও সৌদি আরব ছিল ইরানবিরোধী অবস্থানের অন্যতম কণ্ঠস্বর। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন থেকেই রয়েছে তাদের উদ্বেগ। ২০১৬ সালে রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে চীনের মধ্যস্থতায় গত বছর সেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়।

গত শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর প্রথম যে দেশটি নিন্দা জানায়, তা হলো সৌদি আরব। এরপর সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনসহ অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রও একই পথে হাঁটে। তবে বিশ্লেষকদের মতে, এসব নিন্দা মূলত আনুষ্ঠানিকতা—বাস্তবে তেহরানের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ নেই।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একসময় ছিলেন ইরানের আঞ্চলিক মিত্র। কিন্তু গত ডিসেম্বরে তার সরকার পতনের পর সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে ইরান। ফলে এখন ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সরাসরি সংঘর্ষে সিরিয়ার সহায়তা পাওয়ার সম্ভাবনাও কমে গেছে।

অন্যদিকে, হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কার্যত নিষ্ক্রিয় করে তুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজা, লেবানন ও ইয়েমেনে পরিচালিত একাধিক হামলায় বহু যোদ্ধা নিহত এবং অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। এতে একরকম একা হয়ে পড়েছে তেহরান।

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক স্বার্থের কারণেই সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না জর্ডান ও মিশর। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এই দুই দেশও যুদ্ধ এড়িয়ে চলতে চাইছে।