ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ইসরায়েলে ইরানের হামলা : বার বার কেনো জায়গা বদল করেন মার্কিন দূত?

প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম

ইসরায়েলে ইরানের হামলা : বার বার কেনো জায়গা বদল করেন মার্কিন দূত?

ইরানে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতটিকে ‘উত্তেজনাপূর্ণ ও কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তেহরান টাইমসের বরাতে জানা গেছে, ওই রাতে অন্তত পাঁচবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরে যেতে হয়েছে তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি লেখেন, ‘আজ শাব্বাত। তবে এখানকার পরিস্থিতি এখন খুবই কঠিন। এমন সময় চুপ থাকাটাই ভালো। পুরো জাতিকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, শনিবার দিনটি ইহুদি ধর্মাবলম্বীদের সাপ্তাহিক বিশ্রামের দিন, যেটিকে শাব্বাত বলা হয়। হাকাবি বলেন, ‘শাব্বাত সাধারণত শান্তিপূর্ণ থাকে, কিন্তু এবার তা মনে হয় না হবে।’

ইসরায়েলের প্রতি সমর্থনে সবসময় কঠোর অবস্থানে থাকা হাকাবি চলতি সপ্তাহের শুরুতে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের পূর্ব সম্মতি বা সমন্বয় ছাড়া ইসরায়েল ইরানে সামরিক হামলা চালাবে, এমন সম্ভাবনা খুবই কম।

ইরানি হামলার সময় হাকাবি শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচবার স্থান পরিবর্তন করেন বলে জানা গেছে। একাধিকবার তাকে আশ্রয় নিতে হয় নিরাপদ বাঙ্কার বা সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে।

এর আগে, বুধবার অর্থাৎ ইরানে ইসরায়েলের হামলার দুই দিন আগেই যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে কর্মরত অপ্রয়োজনীয় কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেয়।

ইসরায়েলের পর একের পর এক পাঁচ দফা হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইসরায়েল জানায়, বেশ কিছু ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে, যদিও ক্ষয়ক্ষতির মাত্রা এখনও তাৎপর্যপূর্ণ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সর্বশেষ তথ্যানুযায়ী, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় পঞ্চাশজন। শেষ পাওয়া খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তেহরান ইসরায়েলের দিকে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।