ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডার ও বিজ্ঞানীরা কতটা ভয়ঙ্কর ছিলেন?

প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডার ও বিজ্ঞানীরা কতটা ভয়ঙ্কর ছিলেন?

শুক্রবার ইসরায়েল ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালায়, যার লক্ষ্য ছিল পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি ও কিছু বেসামরিক স্থাপনা।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভল্যুশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান।

এরপর রাতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ হামলায় এখন পর্যন্ত দুইজন নিহত এবং আনুমানিক ৬৩ জন আহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে তারা ইরানে তাদের অভিযান অব্যাহত রাখবে।

অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, শুক্রবারের হামলার জন্য ইসরায়েলকে ‘কঠিন শাস্তি’ ভোগ করতে হবে।


কারা ছিলেন নিহত ইরানি সামরিক শীর্ষ কর্মকর্তারা?

এই সামরিক অভিযানকে ‘অপারেশন রাইজিং লায়ন’ হিসেবে অভিহিত করেছে ইসরায়েল।

ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)–সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু কার্যক্রমে যুক্ত কমপক্ষে ছয়জন বিজ্ঞানী নিহত হয়েছেন।

সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি, শিশুসহ বহু বেসামরিক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

নিহত হাই-প্রোফাইল কমান্ডারদের পরিচয় নিচে দেওয়া হলো:


মোহাম্মদ বাঘেরি

ইরানের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা ছিলেন তিনি। রেভল্যুশনারি গার্ডস ও সেনাবাহিনী—উভয় বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

১৯৮০ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি আইআরজিসিতে যোগ দেন। ইরান-ইরাক যুদ্ধের সময় তার এবং ভাইয়ের নেতৃত্বেই গঠিত হয়েছিল বাহিনীর গোয়েন্দা বিভাগ।

তাকে তুলনামূলকভাবে কম কট্টরপন্থী মনে করা হতো। গত এপ্রিলে তিনি শান্তির পক্ষে বক্তব্য রাখায় কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন।

তার স্থলাভিষিক্ত হয়েছেন আব্দোলরাহিম মৌসাভি।


হোসেইন সালামি

রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার ইন চিফ ছিলেন সালামি। তিনিও ১৯৮০ সালে যুদ্ধের সময় বাহিনীতে যোগ দেন।

২০০৯ সালে ডেপুটি কমান্ডার ও ২০১৯ সালে প্রধান হন। বক্তৃতায় তিনি ছিলেন প্রভাবশালী এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত।

এক মাস আগে এক ভাষণে বলেছিলেন, “ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তাদের জন্য ‘নরকের দরজা’ খুলে যাবে।”

তার স্থানে আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মাদ পাকপোর।


গোলামালি রাশিদ

আইআরজিসির খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান ছিলেন তিনি। এই ইউনিট আইআরজিসি ও সেনাবাহিনীর যৌথ অভিযানের সমন্বয় করত।

ইরান-ইরাক যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পর তিনি সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্বও পালন করেন।

তার স্থানে নিয়োগ পেয়েছেন আলি সাদমানি।


আমির আলি হাজিযাদেহ

আইআরজিসির এরোস্পেস ফোর্সের প্রধান ছিলেন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির শীর্ষ কর্মকর্তাদের একজন।

আইডিএফের দাবি অনুযায়ী, তিনি ও অন্য কয়েকজন কমান্ডার মাটির নিচে একটি ঘাঁটিতে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই ইসরায়েল আক্রমণের পরিকল্পনা হচ্ছিল।

২০২০ সালে ইউক্রেনিয়ান বিমান ভূপাতিত হওয়ার দায় স্বীকার করেছিলেন হাজিযাদেহ, যেখানে ১৭৬ জন মারা যান। এরপর থেকে তার জনপ্রিয়তা ক্ষুণ্ন হয়।


ফেরেইদুন আব্বাসি

২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের পরমাণু শক্তি কমিশনের প্রধান ছিলেন তিনি। পরে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতী ছিলেন। মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সে বিষয়ে প্রকাশ্যে কথা বলেন।


আরও যারা মারা গেছেন

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরও কয়েকজন পরিচিত পরমাণু বিজ্ঞানী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন:

  • মোহাম্মদ মেহদি তেহরানচি – তেহরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান

  • আবদুল্লাহামিদ মিনৌচেহর – শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান

  • আহমেদ রেজা জোলফাঘারি – একই বিভাগের অধ্যাপক

  • আমিরহোসেইন ফেকহি – নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক