ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

রোমে তুসকোলানা নারী সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৩:১২ পিএম

রোমে তুসকোলানা নারী সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইতালী রাজধানী রোমে তুসকোলানা নারী সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রোমের তুসকোলানা মসজিদের উমর-এ ও স্হানীয় একটি রেস্টু‌রে‌ন্টের হলরুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে সংস্থার সভাপতি মেরিন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনিয়া রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি ও ধূমকেতু কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল, ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার জামান, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু, সহ সাংগঠনিক সম্পাদিকা মেহেনাস তাব্বাসুম শেলি, মহিলা সম্পাদিকা সায়রা বানু রাণী, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালী সভাপতি সাখাওয়াত হোসাইন, তুসকোলানা সমাজ কল্যান সমিতি সভাপতি জাহিদ হাসান খোকন, মহিলা সমাজ কল্যান সমিতির ইফরোজা খানম ইফা প্রমুখ। এ সময় অতিথিরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় বলেন, রমজানের এই সিয়াম সাধনার মধ্যে দিয়েই সকল মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষ দূর করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।তারা আরো বলেন, বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসীদের মাঝে সহমর্মীতা, সহযোগিতার মাধ্যমে প্রবাসে একটি সুন্দর দেশীয় পরিবেশ সৃষ্টি করেছে। প্রবাসীরা সমাজের সেবায় ভূমিকা রাখার জন্যে তারা সামাজিক সংগঠন সহ তুসকোলানা নারী সংস্থা ইতালীকে অন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তুসকোলানা নারী সংস্থার নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক- সেলিনা আক্তার শিলা বিউটি আক্তার, মাফিয়া আক্তার সাথি, ফারহানা সিদ্দিকা, ডলি আক্তার, লিয়া, নাহার, রিতি, নিলা, নিপা সহ আরো অনেকেই। পরিশেষে সংস্থার সভাপতি মেরিন খান বলেন, প্রবাসের মাটিতে মহিলাদের ঐক্যবদ্ধ করে মহিলাদের যে কোন সমস্যায় এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য নিয়ে এই সংগঠনের যাত্রা। আগামীতে রোমের সকল মহিলাদের নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এবং ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতারের পূর্বে কোরআন তেলোয়াত, ফাতেহা পাঠ, রমজানের তাৎপর্য তোলে ধরা হয় এবং বাংলাদেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।