ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

ইতালিতে সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লাবাসী

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৬ পিএম

ইতালিতে সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লাবাসী
ইতালির ভেনিসে কুমিল্লা সদর -৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার এমপি'র আগমন উপলক্ষে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের উদ্যোগে গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৫ সেপ্টেম্বর)  স্থানীয় একটি রেস্টুরেন্টে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের সমন্বয়ক সাংবাদিক মাকসুদ রহমান এর সভাপতিত্বে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও ভেনিস বাংলা মিউজিকের সভাপতি আজাদ খানের যৌথ পরিচালনায় সংবর্ধনাঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস চৌধুরী, এ.এন.এস ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক ফ্রান্স শাখার মুহাম্মদ আলী ভুট্টো, ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার,ভেনিস আওয়ামীলীগের সহ সভাপতি কিশোর খন্দকার । আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ মৃধা,পাদোভা বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, পাদোভা সিটি কাউন্সিলর নাহিদ হোসেন রিবিন, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন ভেনিসের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,কিশোরগন্জনজেলা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক মশিউর রহমান ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী,আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সভাপতি তাজুল ইসলাম , ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু,ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির ফয়সাল আহমেদ, কুমিল্লা সমিতির নুরে আলম,সাংবাদিক মোকলেস সরকার প্রমুখ।অনুষ্ঠানে ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা ছাড়াও স্থানীয় সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ আমরা চাই। এই সভা থেকে বলতে চাই,এই দাবিকে সবাই ভাবতো বাহারের দাবি, আসলে বাহারের দাবি নয়, বাহারের মুখ দিয়ে কুমিল্লার ৬০ লাখ মানুষের দাবি। অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে ভেনিস আওয়ামীলীগ ,যুবলীগ, কুমিল্লা সমিতি,ভেনিস বাংলা স্কুল ,ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল হুভেচ্ছা জানানো হয়।