ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

বাংলাদেশ দূতাবাস কর্তৃক ছুটির দুইদিনে প্রায় সাতশত পাসপোর্ট বিতরণ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫১ এএম

বাংলাদেশ দূতাবাস কর্তৃক ছুটির দুইদিনে প্রায় সাতশত পাসপোর্ট বিতরণ
রোমস্থ বাংলাদেশ দূতাবাস গত ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার এবং ১৪ ফেব্রুয়ারি রবিবার ছুটির দুইদিনে সাপ্তাহিক কর্মদিবসের বাইরেও বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করেছে। প্রায় সাত শতাধিক সেবা-প্রার্থী এই দুই দিনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করেছেন। স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য সকলকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। যারা এখনো পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তাঁদের অবগতির জন্য জানানো হয়, সেবা-প্রত্যাশীদের সুবিধার্থে সাপ্তাহিক কর্মদিবসের বাইরেও বিশেষ ব্যবস্থাপনায় নেয়া দূতাবাসের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এ প্রেক্ষিতে আগামী শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে দূতাবাসের আয়োজনে কর্মসূচী থাকবে বিধায় ঐদিন পাসপোর্ট বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। পুনরায় ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলবে। উল্লেখ্য, দূতাবাসের ওয়েবসাইট ও ফেইসবুকে প্রচারিত প্রস্তুত (ready) পাসপোর্টের তালিকায় দেয়া পাসপোর্টসমূহ বিতরণ করা শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে। প্রস্তুত পাসপোর্টের তালিকা দেখে নিশ্চিত হয়ে বর্ণিত সময়ে পাসপোর্ট গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।