ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন নবজাগরণ নারী কল্যাণ সমিতি ইতালী

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ০৪:০৫ পিএম

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন নবজাগরণ নারী কল্যাণ সমিতি ইতালী
ধর্ষণের শাস্তি কঠোর করার দাবিতে দেশে ও প্রবাসে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। নারী ধর্ষণ ও নির্যাতন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে দেশে ও প্রবাসে বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই এ বিষয়ে কর্মসূচি পালিত হচ্ছে। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার পাশাপাশি নতুন আইন করার দাবিও উঠেছে এসব প্রতিবাদ সভায়। “আমরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই। খুন করার চেয়ে ধর্ষণ কোনো অংশে ছোট অপরাধ নয়। শাস্তি মৃত্যুদণ্ড হলে স্বাভাবিকভাবে ধর্ষকেরা ভয় পাবে। এসব কথার মধ্যে দিয়ে ইতালীস্হ নব জাগরণ নারী কল্যাণ সমিতি প্রতিবাদ জানিয়েছে। নারীর প্রতি যেকোনো ধরনের অন্যায়ের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নব জাগরণ নারী কল্যাণ সমিতি সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা তিনি এক বিবৃতিতে বলেনঃ ধর্ষণের আইন সংশোধন করতে সর্বোচ্চ শাস্তি কার্যকর করলে ধর্ষণের মাত্রা কমবে। কেন না, ধর্ষকরা সংখ্যায় কম হলেও, তারা শক্তিশালী। তারা বিভিন্নভাবে পেশিশক্তির মাধ্যমে এসব কাজ করে বেড়ায়। দেশে ও প্রবাসে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যেভাবে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সেভাবে আমাদের সবার জেগে ওঠা উচিত। তিনি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, আমি সরকারকে অনুরোধ করবো ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নৈতিক জাতি গঠনে দায়িত্ব নিতে হবে। আর কোনো ধর্ষণের ঘটনা ঘটতে দেখতে চাই না আমরা। তবে ধর্ষণ রোধে পুরুষ সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান সানজিদা ইসলাম সংঙ্গীতা। তিনি বলেন, “ধর্ষণটা তো পুরুষ সমাজ করে যাচ্ছে, এই সমাজেরও একটা আওয়াজ তোলা উচিত। তাদেরও কিছু করা উচিত।” এবং তিনি নব জাগরণ নারী কল্যাণ সমিতি ইতালীর পক্ষ থেকে এই ধর্ষণ নির্যাতনের নির্মম ঘটনা গুলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান