ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা ১০ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাবার কোলে চাদরে মোড়ানো সন্তানের লাশ, মানুষকে কেন কাঁদাচ্ছে? তনু হত্যা : ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা সদস্য, বিচার কেন আটকে ছিল? লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার

ইতালীতে উৎসব মূখর পরিবেশে শীতকালীন পিঠা উৎসব

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ০৫:৩৭ এএম

ইতালীতে উৎসব মূখর পরিবেশে শীতকালীন পিঠা উৎসব
শীতের নানা রকম পিঠাপুলি বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। আর সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম স্বাদের পিঠা নিয়ে গত ১৯শে জানুয়ারি রবিবার নব জাগরণ নারী কল্যান সমিতি এর আয়োজন করে শীতকালীন পিঠা উৎসবের। বাহারি স্বাদের প্রায় অর্ধশতাধিক ধরনের পিঠার সম্ভার ছিল এই উৎসবে। এতে সংগঠনের সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিপি আক্তার এর প্রাণবন্ত সঞ্চালনায় পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এ সময় নব জাগরণ নারী কল্যাণ সমিতি ও রোমের সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইতালী প্রবাসীদের উপস্থিতিতে শুরুতেই পিঠা উৎসব উদ্বোধন করেন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর সহ ধর্মীনি পারভীন তাহমিনা। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের প্রবাসী সন্তানরা যখন দেশীয় ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে ঠিক সেই মুহূর্তে এই দেশীয় পিঠা উৎসব অবশ্যই প্রসংশনীয়। বাঙালির এই চিরন্তন ঐতিহ্য পিঠা নগর জীবনের আধুনিকতার ছোঁয়া আর পিৎ​জা ও ফার্স্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। তারা আরো বলেন, পিঠা মেলায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশীদের মিলনমেলা দেখে অনেক ভালো লাগছে। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নে নব জাগরণ নারী কল্যান সমিতিকে সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন অতিথিরা। উদ্ভোধন ও আলোচনা পর মেলা ঘুরে দেখেছেন আমন্ত্রিত অতিথিরা। ভাপা পিঠা, ফুলি পিঠা, সন্দেশ ছাড়াও আরও অনেক বাহারি পিঠার সমাহার ছিলো উৎসবে। স্টলের মধ্য থেকে পিঠা বানানোর পদ্ধতি, স্বাস্থ্যসম্মত আর মজাদার পিঠা ইত্যাদি বিবেচনায় করে অতিথিরা তাদের ভূয়সী প্রশংসা করেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল পুরো বাঙালিয়ানায় পরিপূর্ণ। গ্রাম বাংলা রেস্টুরেন্টের বিশাল হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়। রোম শহরের দূর দূর অঞ্চল থেকে নানা বয়সের শিশু নারী-পুরুষ পিঠা উৎসবে অংশগ্রহণ ও হরেক রকমের পিঠা পরিদর্শন করেন। উক্ত পিঠা উৎসবে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বিশেষ সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পী, সহ সভাপতি লাকি সুলতানা, ফরিদা ইয়াসমিন লিপি, উপদেষ্টা নয়না আহমেদ, উম্মেহানি প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হাসান, নুসরাত জাহান বুবলী, শিউলি শাহজাহান, মুনা আহমেদ, উম্মে মিরা, নুপুর, ইতি রহমান, সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকু, সহ সাংগঠনিক সম্পাদক শিমু অনন্যা, প্রচার সম্পাদক তানিয়া হোসাইন, নিপা আক্তার সহআরো অনেকেই। সংগঠনের সাধারণ সম্পাদক লিপি আক্তার জানিয়েছেন, আমরা প্রতিবছরই এ ধরনের উৎসবের আয়োজন করে থাকি। এবারের পিঠা মেলা ছিল আগের বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী ও অনেক বড়। গ্রামবাংলার পিঠাপুলির স্বাদ প্রবাসের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় বিদেশী ও আমাদের নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিয্য পৌচ্ছে দিতে শুধু পিঠা উৎসবই নয়, আরো সুন্দর এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করতে সক্ষম হবো। এসময় তিনি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।