পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেছেন, আইএসবধূ শামীমা বেগম বাংলাদেশের সমস্যা নয়। গতকাল (২মে) যুক্তরাজ্যের গণমাধ্যম আইটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়ার পর এখন তাকে বাংলাদেশে পাঠানো হলে সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশের আইন অনুযায়ী তাঁর ফাঁসি হতে পারে।
আইটিভি নিউজের নিরাপত্তা সম্পাদক রোহিত কাচরোকে আব্দুল মোমেন বলেন, শামীমাকে নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই, শামিমা ইজ নট আওয়ার প্রবলেম।
তিনি বলেন, সে (শামীমা) কখনও বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেনি। তার জন্ম ইংল্যান্ডে হয়েছে এবং তার মা ব্রিটিশ।
সন্ত্রাসবাদের ক্ষেত্রে বাংলাদেশের ‘জিরো টলারেন্সের’ কথা পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব সন্ত্রাসীদের নির্মূলের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি মডেল।’ সন্ত্রাসবাদের বিস্তার রোধে ‘অন্য সব দেশকে বাংলাদেশ সহায়তা’ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য যে, ২০১৫ সালে পূর্ব লন্ডনের যে তিনজন স্কুলছাত্রী পালিয়ে গিয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিল শামীমা তাদেরই একজন। গত মার্চ মাসে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে তার সন্ধান পাওয়া যায়।
বর্তমানে ১৯ বছর বয়সী শামীমার ব্রিটিশ নাগরিকত্ব ইতোমধ্যে বাতিল করা হয়েছে। ব্রিটেনের বিরোধী দল থেকে শুরু করে দেশটির নেতৃস্থানীয় মানুষ ও মানবাধিকার কর্মী এ নিয়ে সরকারের সমালোচনা করেছেন।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব