ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
ঢাকা ১৯ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
আফগানিস্তানে বোমা হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ রোমে চালু হলো 'বন্ধু লাউঞ্জ', বাঙালি সাজসজ্জায় আগ্রহ বাড়ছে প্রবাসীদের শেখ হাসিনার বিচার 'বেআইনি': রায় বাতিল চেয়ে ICT-কে চিঠি ব্রিটিশ ল ফার্মের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর বিশ্বকাপে এবারও ইতালির স্বপ্নভঙ্গ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন, এবার ২-৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প ইরানে সংঘাত বন্ধে পাকিস্তান ও চীনের ৫ দফা শান্তি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ গঠন আদেশকে ‘প্রতারণার দলিল’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেললো যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রই শেষ রক্ষার হাতিয়ার? ‘সীমান্তে পিঠ দেখাবো না বুক দেখাবো’ ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ২৪৭৯ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ মব সৃষ্টি করে ইউটিউবার আর এস ফাহিম আটক, দেওয়া হলো পুলিশে গ্রিসে যাবার পথে সাগরে মৃত্যু : ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার, মৃতদের ৮ জন সুনামগঞ্জের এক দিনে সর্বোচ্চ হামলা ইরানে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা মেয়র লুৎফুর রহমানের দাবি: ৪ বছরে ১১০ কর্মসূচি বাস্তবায়ন আবু তাহের এমবিই সম্মানে ভূষিত যুদ্ধে নতুন মোড়: যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র হবিগঞ্জের মাধবপুরে তাহেরীর ওয়াজ মাহফিল ঘিরে ১৪৪ ধারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো? বিয়েবাড়িতে গান বাজানোর জেরে মারধরের অভিযোগ, কনের নানা-নানি বাড়িছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান দেওয়ায় ৩ জন আটক, রংপুরে বঙ্গবন্ধুর ভাষণের কারণে হেনস্থা, যশোরে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই’ বক্তব্য রাখায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদের বক্তব্যে তোলপাড়া সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তেলের লাইনে সাড়ে চার ঘণ্টা ইসলামাবাদের অনুরোধে ইরানি দুই শীর্ষ নেতাকে বাঁচিয়ে রেখেছে ইসরায়েল? পদ্মায় বাস দুর্ঘটনা: উদ্ধার অভিযানে ২৬ মরদেহ

স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান দেওয়ায় ৩ জন আটক, রংপুরে বঙ্গবন্ধুর ভাষণের কারণে হেনস্থা, যশোরে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১২:০৬ পিএম

স্মৃতিসৌধে জয়বাংলা স্লোগান দেওয়ায় ৩ জন আটক, রংপুরে বঙ্গবন্ধুর ভাষণের কারণে হেনস্থা, যশোরে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক নারী

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে জয়বাংলা স্লোগান দেওয়ায় দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান ও ফুল দেওয়ার ঘটনায় তাঁদের আটক করা হয়। এ ছাড়াও রংপুরের পীরগাছায় বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করায় এক যুবককে হেনস্থার শিকার হতে হয়েছে। যশোরে বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নামফলক কাপড়ে ঢেকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পৃথক সময়ে ওই তিনজনকে স্মৃতিসৌধ চত্বর থেকে আটক করা হয়। জাতীয় স্মৃতিসৌধ থেকে আটক ব্যক্তিরা হলেন রাজধানীর লালবাগের বাসিন্দা তাহমিনা আক্তার (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিঙ্গাপুর এলাকার রকিবুল ইসলাম দুর্জয় (৩২)।

আটক তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মোঃ আকবর হোসেনের স্ত্রী। তিনি আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ওই নারী জানান, তার স্বামী সৌদি প্রবাসি। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই ৩ মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। তিনি জানান, জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই?

পুলিশ জানায়, তাহমিনাকে বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে জয়বাংলা স্লোগান দেওয়ার সময় আটক করা। এ সময় তাঁর সঙ্গে তাঁর তিন সন্তানও ছিল। আর বেলা দুইটার দিকে স্মৃতিসৌধের বেদির সামনে থেকে রকিবুলকে ও ফোয়ারার সামনে থেকে মিষ্টিকে আটক করা হয়।

বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগজে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেওয়ার সময় ওই তিনজনকে আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার গতকাল সন্ধ্যায় জানান, তাহমিনার সঙ্গে থাকা সন্তানদের আটক করা হয়নি। তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। ওই তিনজনের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

যুবকের মুচলেকা
সকালে রংপুরের পীরগাছার জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় উদয় সরকার (৩৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদয় পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) গ্রামের মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ক্যানসারে আক্রান্ত ও মানসিকভাবে অসুস্থ।

বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নামফলক কাপড়ে ঢেকে শ্রদ্ধাঞ্জলি, ক্ষোভ
যশোর শহরের মণিহার এলাকায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ। এটি ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। বিজয়স্তম্ভের ওই স্মারকে লেখা আছে, ‘মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে বিজয়স্তম্ভ/ভিত্তিপ্রস্তর স্থাপন করেন/জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান/ ১৯৭২ সাল, ২৬ ডিসেম্বর।’ প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যশোরবাসী শ্রদ্ধা নিবেদন করেন এ বিজয়স্তম্ভে। এ বছরও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যশোরবাসী শ্রদ্ধা নিবেদন করেছেন। কিন্তু, এবার বিজয়স্তম্ভে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক গাঢ় কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে।

জেলা প্রশাসনের দাবি, ৫ আগস্টের পর থেকে এভাবেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবারই প্রথম নয়। আর মুক্তিযোদ্ধারা বলছেন, ইতিহাস বিকৃতির অংশ হিসেবেই শেখ মুজিবুর রহমানের নামফলক ঢেকে দেওয়া ও নোংরা পরিবেশে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে যশোরে স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা হয়। দিনের প্রথম ভাগে বিজয়স্তম্ভে জেলা প্রশাসক আশেক হাসানের পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। তারপর একে একে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।

বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় দেখা যায়, স্তম্ভের নিচের অংশটুকু একটি গাঢ় সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে রাখা। তার ওপরে ‘মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে’, এ লেখাটুকু দৃশ্যমান রয়েছে। বিজয়স্তম্ভের বেদিতে লাল কার্পেট দেওয়া হয়। পাশে শামিয়ানা টানানো একটি জায়গা থেকে শ্রদ্ধা নিবেদন পর্বের ধারাবিবরণি দেওয়া হচ্ছিল।

এ বিষয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল বলেন, “৫ আগস্টের পর থেকেই শ্রদ্ধা নিবেদনের সময় বিজয়স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক কাপড় দিয়ে ঢেকে রাখছে। এটা ইতিহাস বিকৃতির অংশ হিসেবেই করা হচ্ছে। ইতিহাসে যার যতটুকু সম্মান প্রাপ্য, তাকে ততটুকু দিতে হবে।”

আরও যে সব ঘটনা
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে যাওয়া ব্যক্তিদের সেখানে দাঁড়াতে দেয়নি পুলিশ। ধানমন্ডি ৩২ এর পথে যাত্রা শুরু করেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। কিন্তু পুলিশের বাঁধায় ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ ।

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সমর্থনে আগারগাঁওয়ে ঝটিকা মিছিল করেছিলেন কয়েকজন ব্যক্তি। সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে আইনজীবীরা আওয়ামী লীগের পক্ষে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় স্লোগানের কারণে ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগ মিছিল করেছিল ২৬ মার্চ। সেখানে কেউ গ্রেপ্তার না হলেও সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

এর আগে গত ছাত্রনেতা ইমিসহ দুইজনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয় ৭ মার্চের ভাষণ বাজানোর কারণে। একইদিনে ধানমন্ডি ৩২ এ যাওয়ার চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা এখনও জেলে।