ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ এএম

১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা পর্যন্ত একটি বাস পুনরায় চলাচল করেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত অতিক্রম করে ভারতের বাসটি ত্রিপুরায় প্রবেশ করে বলে জানিয়েছে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ। সংস্থাটির ওসি মো. আব্দুস সাত্তার বলেন,

“তিনজন যাত্রী ও বাসের স্টাফসহ ছয়জন নিয়ে মঙ্গলবার ভারতীয় বাস সেদেশে গেছে। তার আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০ ফেব্রুয়ারি একটি বাস ভারতে যায় ও পরের দিন ফিরে আসে।”

২৮ ফেব্রুয়ারি থেকে মৈত্রী ও শ্যামলী পরিবহনের দুটি বাস নিয়মিত চলাচল শুরু করবে বলে জানা গেছে। সপ্তাহে ছয় দিন এ বাস সার্ভিস চালু থাকবে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। শুরুতে যাত্রীসংখ্যা কম থাকলেও বাংলাদেশে ভিসা–সংক্রান্ত জটিলতা দূর হলে পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

২০০১ সালে আন্তর্জাতিক এই বাস সার্ভিস চালু হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ অগাস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটি বন্ধ হয়ে যায়। নির্বাচনের পর ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ায় আবারও বাস চলাচল শুরু হলো।

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। খবরে বলা হয়, আগরতলা সীমান্তে বাস সার্ভিস পুনরায় চালুর সময় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে লিখেছেন,

“মৈত্রী ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। মৈত্রী ও সহযোগিতার মাধ্যমেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন চপল বলেন,

“দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সামাজিক সম্পর্ক বজায় থাকবে এটাই আমাদের প্রত্যাশা। আগের মত আন্তর্জাতিক বাস সার্ভিস চালু হওয়ায় সবাইকে আমাদের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল তথা বিএনপি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।”