ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ইরানে উত্তাল বিক্ষোভে নিহত ৬৪৮

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

ইরানে উত্তাল বিক্ষোভে নিহত ৬৪৮

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে চালানো সহিংস অভিযানে অন্তত ৬৪৮ জন নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইএইচআর-এর তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৬৪৮ জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। পাশাপাশি হাজারো মানুষ আহত হয়েছেন। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আবার কিছু হিসাবে তা হাজার ছাড়িয়ে যেতে পারে। এ পর্যন্ত আনুমানিক ১০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

আইএইচআর আরও জানিয়েছে, দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা চরমভাবে কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের মতে, টানা তিন দিনের বেশি সময় ধরে এই ব্ল্যাকআউট চলছে।

আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের গণহত্যা থেকে রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং দমন–পীড়নের কারণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট তাদের ভবনে সব ইরানি কূটনীতিক ও প্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

আবার এর প্রতিবাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা তেহরানে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের কূটনীতিকদের তলব করে বিক্ষোভকারীদের সমর্থনে দেওয়া বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে।