ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে?

বাংলাদেশের কেন ফাইটার জেট দরকার, জবাব দিলেন না অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম

বাংলাদেশের কেন ফাইটার জেট দরকার, জবাব দিলেন না অর্থ উপদেষ্টা
সাতাশ হাজার কোটি টাকায় চীন থেকে বিমান বাহিনীর জন্য ২০টি ফাইটার জেট কেনার খবরের বিষয়ে কিছু বলতে রাজি নন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।” ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সরকার ২৭ হাজার কোটি টাকা খরচ করে চীন থেকে ২০টি জে ওয়ানডিসিই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনছে। সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথিতে দেখা যায়, একেকটি উড়োজাহাজের প্রাক্কলিত মূল্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার, এই হিসেবে ২০টির দর এক হাজার দুইশ মিলিয়ন মার্কিন ডলার বা ১৪ হাজার ৭৬০ কোটি টাকা (ডলারের দর ১২৩টাকা হিসেবে)। এর সঙ্গে স্পেয়ার পার্টস, আরও কিছু সরঞ্জাম, বীমা ও ভ্যাট, এজেন্সি কমিশন সব মিলিয়ে ২০টি উড়োজাহাজে খরচ দাঁড়াবে ২৭ হাজার ৬০ কোটি টাকা। আগামী ১০ অর্থ বছরে থোক বরাদ্দ থেকে এই অর্থ সঙ্কুলানের কথা বলা হয়েছে। গত আগস্ট মাসে উড়োজাহাজ সংগ্রহের এই প্রক্রিয়াটা এগিয়ে নিতে একটি ১২ সদস্য বিশিষ্ট ক্রয় কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। বিমান বাহিনীর সদর দপ্তর থেকে নিয়োগ দেওয়া একজন এয়ারভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তা ক্রয় কমিটির সভাপতি। প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ, পররাষ্ট্র, আইন ও বিচার মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিবের নিচে নয় এমন কর্মকর্তাদের প্রতিনিধি হিসেবে কমিটিতে রাখা হয়। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনীর নিয়োগ দেওয়া বিশেষজ্ঞ পরিচালক কমিটিতে রাখার কথা বলা হয় সে সময়। সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে মঙ্গলবার কেউ কথা বলতে চাননি। দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলেও তিনি কিছু বলতে রাজি হননি। “আপনি তো বিষয়টা জানেন স্যার,” এক সাংবাদিকের এমন দৃষ্টি আকর্ষণী প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “জানলে যে সব বলে দিতে হবে, তাতো না।” বাংলাদেশের কেন ফাইটার জেটের দরকার হচ্ছে–এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “ওটা ওদের ব্যাপার। ওরা এসেস করে কী করছে, আমরা ওর ভিতরে নেই। আমি অর্থের সংস্থানের…।” “আপনারা তো অনুমতি দিচ্ছেন,” এক সাংবাদিক এমন বক্তব্যে উপদেষ্টা বলেন, “আমি এ বিষয়ে কিছু বলব না।”