ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি

নির্বাচনে সব দলের অংশগ্রহণ আশা করছে জাতিসংঘ

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম

নির্বাচনে সব দলের অংশগ্রহণ আশা করছে জাতিসংঘ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। প্রতিষ্ঠানটির ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আশা করা হচ্ছে সব দল এতে যুক্ত হবে।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়।

গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচন যুক্ত হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মূলত ডেমোক্র্যাটিক অর্ডার ফিরিয়ে আনার বিষয়টিই আলোচনায় গুরুত্ব পেয়েছে। এই অর্ডার ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিক আচরণ, পারস্পরিক সম্পর্ক ও কার্যক্রম চর্চা জরুরি। জনগণের সবচেয়ে বড় চাহিদা হলো দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার পুনঃপ্রতিষ্ঠা। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, সেটিকে কীভাবে সফল করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা প্রত্যাবর্তন, তাদের মানবেতর জীবন ও সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে জাতিসংঘ সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে। আমরা চাই, এই সহায়তা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া হোক।”

গোয়েন লুইসের ভূমিকার প্রশংসা করে আমির খসরু বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবস্থান আমরা স্বীকৃতি দিতে চাই। কঠিন সময়ে তার সাহসী ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞতা জানিয়েছি।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।