ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ মন্তব্য ধর্ম উপদেষ্টার

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ মন্তব্য ধর্ম উপদেষ্টার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভারতের কলকাতায় দুর্গা পুজায় অসুর রূপে প্রতিমায় উপস্থাপন করাকে ‘অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত ‘দেশ গঠনে মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা বিতর্ক থাকতেই পারে। কিন্তু একটি দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর অর্থাৎ শয়তান হিসেবে উপস্থাপন করা অনভিপ্রেত ও দুঃখজনক। যারা এ কাজ করেছে, তারা ভালো কাজ করেনি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ ক্ষতিগ্রস্ত হয়।”

রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে বিষয়টি যাচাই করে কারা এর সঙ্গে যুক্ত ছিল খোঁজ নিয়ে সিদ্ধান্ত নেবেন।”

চলমান শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, “দেশ গঠনে মাদ্রাসাশিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। কারণ, মাদ্রাসাশিক্ষার্থীদের অনেকে প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছেন।”

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ স্থানীয় আলেমসমাজের নেতৃবৃন্দ।