ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনূর রশীদ গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

জাপার রওশনপন্থি মহাসচিব মামুনূর রশীদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, “বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সে মামলায় মামুনূর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।”

এনায়েত করিমের সঙ্গে মামুনূর রশীদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি উল্লেখ করে শফিকুল ইসলাম আরও বলেন, “হোটেল বুকিং থেকে শুরু করে সব কাজই মামুনূর রশীদ করে আসছিলেন।”

গত বছর জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের জাতীয় কাউন্সিলে গঠিত কমিটিতে মহাসচিব পদে কাজী মামুনূর রশীদের নাম ঘোষণা করা হয়েছিল।

বর্তমানে জাতীয় পার্টি তিনভাগে বিভক্ত। দুই বছরেরও কম সময়ে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল থেকে আলাদা হয়ে গিয়েছে রওশনপন্থি ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে জাতীয় পার্টি বিপাকে পড়ে। গত বছরের অক্টোবরে বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে; তখন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দলটিকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল।

সম্প্রতি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে। এর মধ্যে দলটির ঢাকা ও বিভিন্ন জেলার কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।