ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

পাহাড়ে ধর্ষণ: দলের নীরবতা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

পাহাড়ে ধর্ষণ: দলের নীরবতা ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ

খাগড়াছড়িতে এক মারমা ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীরবতা এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ।

অলিক বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্বেও আছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি বলেন, “খাগড়াছড়িতে জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নিয়ে দলের নীরব ভূমিকা ও হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি দল থেকে পদত্যাগ করেছি। ইমেইলে পদত্যাগপত্র দলীয় নেতাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছি।”

এক প্রশ্নের জবাবে অলিক মৃ বলেন, “হান্নান মাসউদ জুম্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নিয়ে মিথ্যাচার করছেন। তিনি দাবি করেছেন, এই ঘটনা ভুয়া ও নাটক। আমি এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।”

এ বিষয়ে মন্তব্য জানতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অলিক মৃ নিজের ফেইসবুক পেইজে এক পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় আয়োজিত ‘ঐক্য ও সংহতির সমাবেশে’ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ দাবি করেন, “শেষ ট্রাম্পকার্ড খেলছে ভারত, একটি ভুয়া ধর্ষণের ঘটনার মাধ্যমে পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়ে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চলছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ভারত এই অঞ্চল কেড়ে নিতে চায়। তবে আমরা স্পষ্ট করে দিতে চাই—বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেওয়া হবে না। ১৯৭১ সালে পাকিস্তানের মোকাবিলা করেছি, ২০২৫ সালে ভারতের মোকাবিলাও করব।”

এদিকে ধর্ষণের ওই ঘটনার জেরে পাহাড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার থেকে ‘জুম্ম-ছাত্র জনতা’ ব্যানারে তিন পার্বত্য জেলায় অবরোধ চলছে। পরিস্থিতি অবনতি হলে শনিবার দুপুরে খাগড়াছড়ির গুইমারায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে এর মধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়ে এবং একটি বাজারে আগুন দেওয়া হয়। পরে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন।