ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ এএম

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের অভিষেক অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের এর ৪৬তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং) সিলেট এয়ারপোর্ট রোডস্থ "উয়িন্ডসোর হোটেল এন্ড রিসোর্টে"  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সমাজের অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা, আর সেই সেবার মধ্য দিয়েই রোটারির আদর্শকে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এই ক্লাবের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে রোটারি ক্লাবের মাধ্যমে সমাজের অবহেলিত অসহায় মানুসের জীবনমান উন্নয়নে নিজেদের অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অভিষেক কমিটির চেয়ারম্যান রোটা. পিপি তৈয়বুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারিয়ান মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং আউটগোয়িং প্রেসিডেন্ট রোটা. আব্দুর রহমান। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রিপসা টিমের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি আতাউর রহমান পীর, কো-অর্ডিনেটর-এডমিন রোটা. কামরুজ্জামান রুম্মান, সিলেট জেলা জজ আদালতের এডিশনাল পিপি এড. আল-আসলাম মুমিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন রোটা. মোহাম্মদ তাজুল ইসলাম হাসান। এরপর পবিত্র গীতা পাঠ করেন রোটা. নিশি কান্ত দাস। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন রোটা. পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট ও রোটা. শিশির সরকার। এরপর রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. পিপি আবুল বশর। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন রোটা. পিপি আব্দুল মুকিত এবং প্রধান অতিথির সহধর্মিনীকে ফুল দিয়ে বরণ করেন ক্লাব ফার্স্ট লেডি তানজিনা ফেরদৌস খান। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দকে ক্লাবের সদস্যরা ফুল দিয়ে বরন করে। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে একটি সুদৃশ্য এবং তথ্যবহুল স্যুভেনীর প্রকাশ করা হয়। এডিটর রোটা. পিপি বিকাশ কান্তি দাস ক্লাব সদস্য ও অতিথিদের নিয়ে স্যুভেনীর এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে রোটাবর্ষ ২০২৪-২৫ সালের ক্লাবের কার্যক্রমের প্রতিবেদন পাঠ করেন আউটগোয়িং সেক্রেটারি রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম। এরপর রোটাবর্ষ ২০২৫-২৬ এর নতুন বোর্ড অব ডিরেক্টরদেরকে পরিচয় করিয়ে দেন বর্তমান প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম। আগত আমন্ত্রিত অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রেশন চেয়ার রোটা. পিপি ড. এম শহিদুল ইসলাম এড.। প্রধান অতিথির জীবন-বৃত্তান্ত পাঠ করেন রোটা. আহমেদ রশিদ চৌধুরী। প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রোটা পিপি জিয়াউল হক এবং প্রধান অতিথির সহধর্মিনীকে উপহার সামগ্রী তুলে দেন ক্লাব ফার্স্ট লেডি তানজিনা ফেরদৌস খান। অনুষ্ঠানে উপস্থিতির পরিসংখ্যান উপস্থাপন করেন রোটা. পিপি এম এ রহিম। সেক্রেটারি এনাউন্সমেন্ট প্রদান করেন ক্লাব সেক্রেটারী রোটা. শিশির সরকার। রোটারির প্রথা অনুযায়ী ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রোটা. পিপি রুহুল আলম। অনুষ্ঠানের শেষের রোটা. পিপি মো. নজরুল ইসলাম এবং রোটা. পিপি মোঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায় লটারির মাধ্যমে টাইমলি অ্যাটেনডেন্স পুরস্কার নির্ধারন এবং আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইনস্টলেশন কমিটির চেয়ারম্যান রোটা. তৈয়বুর রহমান, আউটগোয়িং প্রেসিডেন্ট রোটা. আব্দুর রহমান এবং বর্তমান প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম। অভিষেক অনুষ্ঠানে নবাগত রোটারিয়ান নিশি কান্ত দাসকে রোটারি পিন পরিয়ে রোটারিতে ইন্ডাক্ট করা হয়। পিডিজি ইন্জি: এম এ লতিফ এবং পিডিজি শহীদ আহমেদ চৌধুরী তাকে পিন পরিয়ে বরন করেন। নিশি কান্ত দাসের জীবন বৃত্তান্ত পাঠ করেন রোটা. পিপি সাব্বির আহমেদ। সবশেষে ক্লাব প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম উপস্থিত সবাইকে নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। উল্লেখ্য অনুষ্ঠানে রিপসা টিমের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।