ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স

নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াতের সুযোগ আবার চালু হচ্ছে। তবে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যেতে পারবেন এবং এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি বলেন, “সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ নিয়ন্ত্রণের ফলে দ্বীপের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এবার সেখানে গেলে আপনারা সেটি নিজের চোখে দেখতে পারবেন।”

একই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দিন জানান, দেশের পর্যটনশিল্প সুরক্ষায় একটি নতুন পর্যটন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। বর্তমানে এর খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। এজন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। যদিও সফটওয়্যারটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে।

এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে একটি যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকদের নিবন্ধনসহ কিছু বিধিনিষেধ মানতে হবে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয় যে ৯ মাস ধরে সেখানে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে।

সে সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষার জন্যই ভ্রমণ বন্ধ রাখতে হয়েছে। দ্বীপটিকে স্থানীয় জনগণ–কেন্দ্রিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেন্টমার্টিনকে বাঁচানোর প্রয়াসকে কেউ ভিত্তিহীনভাবে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং বহু পুরোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।”

সেন্টমার্টিনে পর্যটন বন্ধ থাকার ফলে দ্বীপের পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল পর্যটকবাহী জাহাজ চলাচল। জেটিঘাটে নেমে আসে নীরবতা, কর্মচারীরা অবসর সময়ে দিন কাটান। এতে পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপাকে পড়েন।