রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও তালতলা এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষে মো. বাবলু (৪০) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবলু তালতলা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে জনতা হাউজিং গেটের সামনে ফুটপাতে টং দোকানে চা বিক্রি করতেন তিনি। বাবলুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের বেয়াই আব্দুর রউফ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ কয়েকজন বাবলুর দোকান উচ্ছেদ করে দখলের চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষের রবিউল নামের এক ব্যক্তি লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে তাঁর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি শেরেবাংলা নগর থানায় জানানো হয়েছে।
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?