ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

বর চিকিৎসাধীন, হাসপাতালে সম্পন্ন হলো বিয়ে

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

বর চিকিৎসাধীন, হাসপাতালে সম্পন্ন হলো বিয়ে

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন এক যুবক হাসপাতালে শুয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। হিন্দু রীতি অনুযায়ী নির্ধারিত লগ্ন রক্ষা করতে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এ আয়োজনের ব্যবস্থা করে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের ফিরোজা হাসপাতালের একটি খালি অংশে বিশেষভাবে এই হিন্দু বিয়ের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করলে বিষয়টি জেলায় ব্যাপক আলোড়ন তোলে।

দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহা হাত-পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায় থাকলেও নির্দিষ্ট লগ্নে বিয়ে সম্পন্ন করতে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজনটি হয়। এতে দীর্ঘদিনের হতাশা ভেঙে আনন্দের মুখে ফুটে ওঠে হাসি।

বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া নাগবাড়ি এলাকায়। কনে অমরিতা সরকারের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুড়ি গ্রামে। আনন্দ সাহার পরিবার দীর্ঘদিন ধরে শহরে ক্রোকারিজ ব্যবসার সঙ্গে যুক্ত।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে গভীর রাতে ঢাকা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন আনন্দ সাহা। প্রথমে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে মানিকগঞ্জের ফিরোজা জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়। চিকিৎসকদের পরামর্শে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় হাসপাতালেই ধর্মীয় নিয়ম মেনে বিয়ের আয়োজন করা হয়। এ কাজে চিকিৎসক, নার্স ও আয়ারা সহযোগিতা করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে বর আনন্দ সাহা বলেন, ‘আনকমন (অস্বাভাবিক) একটা বিয়ে। কখনো ভাবিনি এভাবে বিয়ে করতে হবে। আমাদের অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

কনে অমরিতা সরকার বলেন, ‘এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ।’

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম জানান, ‘রোগী মানিকগঞ্জ পৌরসভার নাগবাড়ি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তাঁর দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত লাগে। আজকের দিনটি তাঁর বিয়ের লগ্ন হওয়ায় পরিবার আমাদের জানায়। আমরা কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করে রোগীর অবস্থা স্থিতিশীল মনে করি। তাই কেবিনে নয়, হাসপাতালের খালি রাখা অংশে অনুষ্ঠান সম্পন্নের অনুমতি দেওয়া হয়।’

ChatGPT can make mistakes. Check importa