ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?

গোয়ালন্দে লাশ কবর থেকে তুলে আগুনে পুড়াল ‘তৌহিদী জনতা’

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

গোয়ালন্দে লাশ কবর থেকে তুলে আগুনে পুড়াল ‘তৌহিদী জনতা’

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে ‘তৌহিদী জনতা’ নামধারী একদল লোক। তারা কবর গুঁড়িয়ে দেওয়ার পর স্থাপনা আগুনে পুড়িয়ে দেয়। একই সঙ্গে আশপাশের বাড়িঘরেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) লাঠিসোটা হাতে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি ওই কবরে হামলা চালায়। স্থানীয়ভাবে সংগৃহীত ভিডিও ফুটেজে দেখা যায়, কবরটি ভেঙে চূর্ণবিচূর্ণ করা হচ্ছে এবং চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, কবর থেকে নুরুল হকের মরদেহ তুলে আনা হচ্ছে। এরপর প্রাঙ্গণে দাউ দাউ আগুন জ্বলতে দেখা যায়।

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

এর আগে গত ২৩ আগস্ট নুরাল পাগল (৮৫) মারা গেলে পরিবারের সিদ্ধান্তে নিজ বাড়ির সামনের প্রায় ১২ ফুট উঁচু কাঠামোর ভেতরে তাকে কবর দেওয়া হয়। পরবর্তীতে কবরটি কাবা শরিফের আদলে রঙ করা হয় এবং সেখানে ‘হজরত ইমাম মাহাদী (আ.) দরবার শরীফ’ লেখা ব্যানার টানানো হয়।

স্থানীয়দের মতে, এ কারণে এলাকাবাসীর একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি উপজেলা মডেল মসজিদের নিচতলায় উপজেলা ইমাম কমিটি ও ‘তৌহিদী জনতা’র উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন প্রামাণিক। উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস মোল্লা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে. মোহিত হীরা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপি সভাপতি মো. কাশেম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, ইদ্রিসিয়া মাদরাসার নায়েবে মোহতামিম মুফতি শামসুল হুদা, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও ‘তৌহিদী জনতা’।

সভায় জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস মোল্লা বলেন, ‘ইমাম মাহাদীর দাবিদার নুরাল পাগলের মাজার ও কবর নিয়ে আমাদের তিনটি দাবি ছিল। এর মধ্যে দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। তবে একটি দাবি এখনো বাকি আছে— ১২ ফুট উঁচু স্থানের কবর নিচু করা।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। নুরাল পাগলের পরিবার সময় চেয়েছিল। ৪ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছিল।’

বৈঠকে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে কবর নিচু না করলে তা ভেঙে ফেলা হবে। এ ঘোষণার পর শুক্রবার বিক্ষোভ মিছিল ডাকা হয় এবং শেষ পর্যন্ত কবর ভেঙে ফেলা হয়।

‘তৌহিদী জনতা’ ও ইমাম পরিষদের তিন দফা দাবি ছিল— কাবা শরিফের আদলে করা রঙ পরিবর্তন, ‘ইমাম মাহাদী (আ.) দরবার শরীফ’ লেখা সাইনবোর্ড অপসারণ, এবং কবরের উচ্চতা কমিয়ে স্বাভাবিক করা।

নুরাল পাগলের ভক্ত ও পরিবার প্রথম দুটি দাবি মেনে নিলেও কবরের উচ্চতা কমানোর জন্য সময় প্রার্থনা করেছিলেন।