ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

অবশেষে পিটার হাস কক্সবাজারে

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

অবশেষে পিটার হাস কক্সবাজারে

এনসিপি নেতাদের সঙ্গে ‘গোপন বৈঠকের’ গুঞ্জন ছড়ানোর এক মাস পর সত্যিই কক্সবাজার সফর করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আকাশপথে কক্সবাজারে পৌঁছে তিনি মহেশখালী যান। সেখানে একটি হাসপাতাল ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন।

কক্সবাজার বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে আসেন পিটার হাস। তার সঙ্গে ছিলেন আরও দুজন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যান এবং সেখান থেকে স্পিডবোটে মহেশখালী পৌঁছান।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, পিটার হাস ‘এক্সিলারেট হোপ হাসপাতাল’-এ গিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। হাসপাতালটি তৈরি হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে।

তিনি আরও বলেন, “আমাদের হাতে আসা একটি ছবিতে দেখা গেছে পিটার হাস হাসপাতালটি পরিদর্শন করেছেন।”

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান বলেন, “এ সফর কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। পিটার হাস হঠাৎ করেই এসেছেন, কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই।

“উনি সকালে এসেছিলেন, সঙ্গে কিছু গাছও এনেছিলেন। সেগুলো রোপণ করে চলে যান। কোনো অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠান থাকলে তো অবশ্যই আপনাদের জানাতাম। উনি আসছেন শুনে আমিও সেখানে যাই এবং তাকে অভ্যর্থনা জানাই।”

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জানান, বুধবারই পিটার হাসের ঢাকায় ফেরার কথা রয়েছে।

২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস। এক বছর আগে কূটনৈতিক ক্যারিয়ার থেকে অবসর নিয়ে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ শুরু করেন।

বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা থাকায় মাঝে মধ্যে এখানে আসতে হয় তাকে। এর আগে গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিনে কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতার সঙ্গে ‘গোপন বৈঠক করেছেন’ বলে গুঞ্জন ওঠে।

তবে পরে স্থানীয় প্রশাসন জানায়, ওইদিন কক্সবাজারে পিটার হাসের উপস্থিতির কোনো তথ্য তাদের কাছে নেই। আর এনসিপি নেতারা বৈঠকের কথা অস্বীকার করে বলেন, তারা কেবল বেড়াতে গিয়েছিলেন।