হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষ বাধে। নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
জানা যায়, সোমবার রাতে দুই সিএনজি চালকের মধ্যে বাগবিতণ্ডা ও পূর্ববিরোধের জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে