ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি, বিএনপি নেত্রী রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাতে ওই কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় হাসনাত আবদুল্লাহ নিজেই সেটা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। ’
এর আগে দুজনের মধ্যে তীব্র মন্তব্য-প্রতিমন্তব্যে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়েছিল। নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও কড়া ভাষায় সমালোচনা চলে।
হাসনাতকে রুমিন বলেছিলেন ‘ফকিন্নির পুলা’। রুমিনকে হাসনাত বলেছিলেন, ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’।
-
রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায়
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব