ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১০:২৪ পিএম

অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা আদায় করেছেন। বুধবার (২৭ আগস্ট) মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সড়কে এ নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে তারা বিশেষ মোনাজাতে অন্তর্বর্তী সরকারের ‘হেদায়েত’ কামনা করেন। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে যান।

মিছিল ও অবস্থান কর্মসূচি

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে "প্রকৌশলী অধিকার আন্দোলন"-এর ব্যানারে জিইসি মোড় থেকে মিছিল করে শিক্ষার্থীরা ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে সমবেত হন। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন চুয়েট শিক্ষার্থী। রাউজান ক্যাম্পাস থেকে বাসযোগে শহরে এসে তারা এ কর্মসূচিতে যোগ দেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে অবস্থান নেন। মাগরিবের নামাজ শেষে সরকারের গায়েবানা জানাজা পড়ে সড়ক থেকে সরে যান তারা। তবে এর ফলে ২ নম্বর গেট মোড় অবরোধ হওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

দাবিগুলো ও ক্ষোভ

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদসহ তিন দফা দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা এই গায়েবানা জানাজা পড়েন।

আন্দোলনকারী প্রকৌশল শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, “যৌক্তিক দাবি জানানোর পরও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো বুয়েট শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। সরকারের এই ভূমিকার প্রতিবাদেই গায়েবানা জানাজা পড়া হয়েছে।”

শিক্ষার্থীদের দাবিগুলো

  • ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” ব্যবহার না করা

  • ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা

  • দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার নিশ্চিত করা

চুয়েট এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এসব দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।