ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

অধ্যাপক কলিমুল্লাহর পক্ষে ছিল না কোনো আইনজীবী, নির্দোষ দাবি করে নিজেই দিলেন বক্তব্য

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১০:১৫ পিএম

অধ্যাপক কলিমুল্লাহর পক্ষে ছিল না কোনো আইনজীবী, নির্দোষ দাবি করে নিজেই দিলেন বক্তব্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে আজ দুপুর ১২টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। প্রথমে তাঁকে রাখা হয় আদালতের হাজতখানায়। বেলা দুইটার দিকে মাথায় হেলমেট পরিয়ে তাঁকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়।

তখন আদালতে অন্য মামলার শুনানি চলছিল। একটি বেঞ্চে চুপচাপ বসেছিলেন অধ্যাপক কলিমুল্লাহ। প্রায় ৫০ মিনিট সেখানেই তিনি অপেক্ষা করেন।

বেলা ২টা ৫২ মিনিটে তাঁর মামলার শুনানি শুরু হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম আদালতে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “মাননীয় আদালত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণসংক্রান্ত দুর্নীতির ঘটনায় সাবেক উপাচার্য অধ্যাপক কলিমুল্লাহ জড়িত। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ–বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদক অনুসন্ধান করছে।”

দুদকের পিপি আদালতে আরও বলেন, “অধ্যাপক কলিমুল্লাহ নজিরবিহীন দুর্নীতির সঙ্গে যুক্ত। হলের নকশা পরিবর্তন করা হয়েছিল। ঠিকাদারকে আইনবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঋণ দেওয়া হয়। তিনি ঢাকায় লিয়াজোঁ অফিসে বসে দায়িত্ব পালন করতেন, রংপুর ক্যাম্পাসে অফিস করতেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সরকারি ক্রয়চুক্তি মানেননি।”

এ সময় মাথা নিচু করে শুনছিলেন অধ্যাপক কলিমুল্লাহ।

আত্মপক্ষ সমর্থন

আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দুদকের বক্তব্য শেষ হলে তিনি নিজেই বক্তব্য রাখার সুযোগ পান। তিনি বলেন, “দুদকের পক্ষ থেকে যে অভিযোগ আনা হচ্ছে, তার সূত্রপাত করেছিলেন আগের উপাচার্য। আমি কেবল সেটি অব্যাহত রেখেছি, আমার করার কিছু ছিল না।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার সরকারের আমলে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। আমি সেই সময়কার শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলাম। শিক্ষাব্যবস্থায় তখন অরাজকতা ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার পর আমিও প্রতিবাদ করেছিলাম।”

অধ্যাপক কলিমুল্লাহ আদালতের উদ্দেশে অভিযোগ করেন, “আগের উপাচার্যের সময় বিশ্ববিদ্যালয়ে ব্যাপক নিয়োগ–বাণিজ্য হয়েছিল। আমাকে দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়কে সঠিকভাবে পরিচালনার জন্য। আমি দায়িত্ব পালনের সময় আমার বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিযোগ করা হয়েছিল। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, ছাত্রজীবনেও রাজনীতি করিনি।”

তাঁর বক্তব্যের সময় আদালত মন্তব্য করে বলেন, “আপনি দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আপনার উচিত ছিল দায়িত্ব থেকে সরে আসা। আমি শিক্ষকদের সম্মান করি, শ্রদ্ধা করি।”

আদালতের সিদ্ধান্ত

প্রায় ৩৫ মিনিট উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অধ্যাপক কলিমুল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। সিদ্ধান্ত শুনে বিমর্ষ হয়ে পড়েন তিনি। তবুও নিজের পক্ষে কথা বলতে থাকেন। আদালত দুদককে সতর্কতার সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

রিমান্ডের আদেশ দেওয়ার পর তাঁকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। ১০ মিনিট পর বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তিনি বলেন, “আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দুদক যেন নখ-দন্তবিহীন ব্যাঘ্র হিসেবে কাজ না করে।”

বিকেল পৌনে চারটার দিকে প্রিজন ভ্যানটি তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। এ সময় তাঁকে ভ্যানে চুপচাপ বসে থাকতে দেখা যায়।

গ্রেপ্তার ও মামলার প্রেক্ষাপট

৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত জুন মাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক মামলা করে অধ্যাপক কলিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে। মামলায় উন্নয়ন প্রকল্পের নামে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।