ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

২৫ আগস্টের মধ্যে পাথর ফেরত দেওয়ার আল্টিমেটাম  সিলেটের ডিসির

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১০:৩৭ পিএম

২৫ আগস্টের মধ্যে পাথর ফেরত দেওয়ার আল্টিমেটাম  সিলেটের ডিসির

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর আগামী সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সিলেট জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের পর কারো কাছে পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। শনিবার (২৩ আগস্ট) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পাথর উদ্ধারে সহযোগিতা করতে কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি উপজেলায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।

জানা যায়, শনিবার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো—সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর আছে তারা নিজ উদ্যোগে ও খরচে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় জমা দেবেন। যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ, তাই এ কাজে তাদেরও দায়িত্ব রয়েছে। প্রতিটি এলাকায় খোঁজখবর নিয়ে পাথর ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে জনপ্রতিনিধিদের।

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “এখনো কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় অনেকের কাছে পাথর লুকিয়ে আছে। নির্ধারিত সময়ের পর কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ওই এলাকায় অভিযান চালিয়ে পাথর উদ্ধার হলে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এ প্রক্রিয়ার মধ্যেই পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজ চলবে।