ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

বঙ্গবন্ধুকে নিয়ে আসিফ নজরুল যা লিখেছিলেন, ফেসবুকে ঘুরছে

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম

বঙ্গবন্ধুকে নিয়ে আসিফ নজরুল যা লিখেছিলেন, ফেসবুকে ঘুরছে
ড. আসিফ নজরুল এখন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। এই অর্ন্তবর্তী সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল হয়েছে। সাংবিধানিকভাবে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা হলেও তাঁর ছবি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা থেকে বাদ দেওয়া হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুড়িয়ে দেওয়া হয়েছে। ১৫ আগস্ট শোক দিবস পালনের চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে অর্ন্তবর্তী সরকারের পক্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল একজন লেখক, একসময় সাংবাদিকতাও করেছেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনা করলেও বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন। বর্তমানে বঙ্গবন্ধুকে স্মরণে যখন বাধা দেওয়া হচ্ছে তখন আসিফ নজরুলের পুরনো পোস্ট গুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ স্ক্রিনশর্ট দিয়ে পোস্ট দিচ্ছেন। কবিতা ‘প্রিয় বঙ্গবন্ধু’ আসিফ নজরুল বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ একটি কবিতা পোস্ট করেন ফেসবুকে। শিরোনাম-‘প্রিয় বঙ্গবন্ধু’। কবিতাটি হলো- ‘‘প্রিয় বঙ্গবন্ধু আমার ভালোবাসা নিন। আমি আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন নেই লোভী হওয়ার কিংবা ভীত হওয়ার। একচোখা বা মনগড়া ইতিহাস পড়ার, গড়ার। প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে আতশবাজি উল্লাসের, কিংবা বাধ্যতামূলক বা চতুর বিনয়ের। আপনাকে ভালোবাসতে লাগে কিছুটা বিবেক কিছুটা যুক্তিবোধ, নিজের মানচিত্র চেনা আর সামান্য একটু মনুষ্যত্ববোধ। আমি আপনাকে ভালোবাসি। কিছু দুঃখ, কিছু অভিযোগ নিয়েও ভালোবাসব সকল সময়। কারণ আপনার কাছে আমরা পেয়েছি অনেক অনেক বেশি। কারণ আপনি তুলনাহীন আত্মত্যাগে, সাহসে আর দেশপ্রেমে। কারণ আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ। আর আমিও আজকে থাকতাম না আমার জায়গায়। আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায়। আপনাকে আরো ভালোবাসি কারণ দেখেছি আপনার অজস্র হাসি, আপনার সাথে রাসেলের ছবি। প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন। জন্মদিনের শুভেচ্ছা। আল্লাহ্ আপনাকে ভালো রাখুন।’’ যে স্বাধীনতা এনেছেন তার সুফল ভোগ করছি আসিফ নজরুল ২০১৮ সালে ১৫ আগস্ট শোক দিবসে লিখেন, ‘সব অপপ্রচার আর অতিরঞ্জনের মাঝে সবচেয়ে ধ্রুব সত্য হচ্ছে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত প্রধান নেতা। যে স্বাধীনতা এনেছেন তিনি, কমবেশী তার সুফল ভোগ করছি আমি, আপনি সবাই। পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতার সাথে স্বরণ করছি বঙ্গবন্ধুকে। মাগফেরাত কামনা করছি তার ও তার পরিবারের সকলের।’’ গভীর শান্তিতে থাকুন বঙ্গবন্ধু পরের বছর ২০১৯ সালের ১৫ আগস্ট আসিফ নজরুল লিখেছেন, ‘গভীর শান্তিতে থাকুন বঙ্গবন্ধু। বাংলাদেশের জন্ম হয়েছে মূলত আপনার অতুলনীয় ত্যাগ, নেতৃত্ব ও সাহসিকতার কারনে। আপনার প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।’’ শোক প্রকাশের স্বাধীনতা চাই! ২০২৩ সালের ২২ আগস্ট আসিফ নজরুল লিখেছেন, ‘‘কার মৃত্যুতে কে দু:খিত হবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কার দু:খে কে দু:খ পাবে বা কার জন্য কে দোয়া করবে এটাও একান্ত ব্যক্তিগত বিষয়। এর উপর কোনরকম রাষ্ট্রীয়, রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ হতে পারে না। শোক প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে।’’