২০২৫ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃতদের নাম অপসারণের পর এই তালিকা প্রকাশ করা হয়।
খসড়া অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন, নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন এবং হিজড়া ভোটার আছেন ১,২২৪ জন।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, “চলতি বছরের ২ মার্চ দেশে ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন এবং মৃত্যু বা অন্যান্য কারণে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। সব মিলিয়ে ৩০ জুন পর্যন্ত সম্পূরক তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।”
ইসি সচিব আরও জানান, “সম্পূরক খসড়া আজ আমাদের সব অফিসে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে কারও কোনো সংশোধনী থাকলে তা আমাদের জানাতে হবে। সংশোধনী অন্তর্ভুক্ত করে ৩১ আগস্ট আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের অন্তর্ভুক্ত করে আরেকটি তালিকা দেওয়া হবে। ফলে চলতি বছর তিন দফায় ভোটার তালিকা প্রকাশিত হবে।”
ইসির পরিসংখ্যান অনুসারে, এ বছরে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে