আমেরিকা থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত এসেছেন আরও ৩৯ জন বাংলাদেশি। শনিবার (২ আগস্ট) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।
এই দফায় ৬১ জনকে ফেরত পাঠানোর প্রাথমিত তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৯ জন। তাঁদের সঙ্গে মানবিক আচরণ করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার (২ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন। ভারত, ব্রাজিলসহ অনেক দেশের নাগরিকদের ফেরত পাঠানো হয়। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।
-
বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান?
-
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা?
-
বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে
-
কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে?
-
'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল