ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

২০% মার্কিন শুল্ক: কেউ বলছেন ‘ভালো খবর’, আবার কেউ শঙ্কায় ‘গোপন চুক্তি’ নিয়ে

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ১২:৩৯ এএম

২০% মার্কিন শুল্ক: কেউ বলছেন ‘ভালো খবর’, আবার কেউ শঙ্কায় ‘গোপন চুক্তি’ নিয়ে
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কে ছাড়ের খবরে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। এনসিপি ও জাতীয় পার্টির একাধিক নেতাও একই মনোভাব পোষণ করেছেন। তবে, সিপিবি ও জাতীয় পার্টির অপর একটি অংশ চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেই চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছে। “একটা ভালো খবর” — মির্জা ফখরুল শুক্রবার ঢাকার উত্তরায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজ একটা ভালো খবর আছে। কয়েক দিন আগে আপনারা দেখেছেন যে, আমেরিকা আমাদের পণ্যে শুল্ক আরোপ করেছে। ট্যারিফ কী জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব, তার ওপরে ৩৫ শতাংশ ট্যাক্স নিয়ে নিবে। মানে ১০০ টাকার জিনিস, দাম পড়বে ১৩৫ টাকা। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না।” ‘‘ওটা আমাদের পররাষ্ট্র দপ্তর ও উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে ২০ শতাংশ পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে।” শর্তের প্রকাশ দাবি — আমীর খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা তো আমাদের জানা নেই। আমরা শুধু ট্যারিফের বিষয়টা জানি। “সার্বিক বিষয়টা জানার পরে এ বিষয়ে মন্তব্য করতে পারব। এর (ট্যারিফ) বিপরীতে আর কী দিতে হয়েছে, সেটা না জানা পর্যন্ত তো এর ইমপেক্টটা কী হবে, সেটা আমরা বলতে পারছি না।” ‘ইতিবাচক উদ্যোগ’ বলছে জামায়াত জামায়াতে ইসলামী মনে করছে, সরকারের উদ্যোগেই এই শুল্ক ছাড় সম্ভব হয়েছে। দলের আমির শফিকুর রহমান ফেইসবুকে লিখেন, “আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে ২০ শতাংশে নেমে এসেছে।” “এজন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।” শুল্ক ছাড়: প্রেক্ষাপট গত ২ এপ্রিল দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শতাধিক দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, যার মধ্যে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারিত হয়। বাংলাদেশ সরকার পরে আমদানি বাড়ানো ও বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার মতো পদক্ষেপ নেয়। আলোচনা শেষে বৃহস্পতিবার ওয়াশিংটন ২০ শতাংশে শুল্ক নামিয়ে আনার ঘোষণা দেয়। চুক্তি গোপন? — প্রশ্ন সিপিবির সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বলেন, "ট্রাম্প প্রশাসন যখন এ ধরনের কর বসিয়েছে, তার পর থেকে আমাদের দেশের লোকজন গিয়ে দেন দরবার করছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে গোপন চুক্তি করেছে। "আমেরিকা নাখোশ হয়— এমন কিছু করা যাবে না শুনেছি। যদি এ ধরনের কোনো অসম বা দেশের স্বার্থবিরোধী চুক্তির মাধ্যমে শুল্ক কমানো হয়, তাহলে সেটা জনগণের প্রকৃত কল্যাণ বয়ে আনবে না।” ‘গোপন চুক্তি হলে অশনি সংকেত’ — জাপা মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, "ট্যারিফ ২০ শতাংশ যেটা করা হয়েছে, সেটা আমাদের জন্য সুসংবাদ। কিন্তু কী কী শর্তে করা হয়েছে, সেটা জানার অধিকার আমাদের আছে। “আমাদের সংবিধানে রাষ্ট্রীয় কাঠামোতে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) করার কোনো সুযোগ নেই। অতীতে এনডিএ দিয়ে কোনো চুক্তি হয়নি।” জাপার আরেক অংশের সমর্থন জাপার সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু এক যৌথ বিবৃতিতে বলেন, "যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্তকে জাতীয় পার্টি স্বাগত জানাচ্ছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক এবং আশাব্যঞ্জক পদক্ষেপ।” এনসিপির বক্তব্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ৩৭ শতাংশ সম্পূরক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনতে পেরেছে, এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।” “যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় এটি প্রাথমিক বিজয়। তবে এ আলোচনা অবশ্যই অব্যাহত রাখতে হবে।” “তবে এ ধরনের শুল্ক আলোচনার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিষয়টি সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। কারণ শুল্ক বৃদ্ধি ও হ্রাস সাময়িক বিষয়। রপ্তানির বাজারে নতুন পণ্য যোগ হতে পারে আবার পুরনো পণ্য বাদও যেতে পারে। কিন্তু জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা সবসময় প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় থাকবে।”