ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা পাল

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম

কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা পাল
কলকাতা থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি মডেল শান্তা পাল। যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। শান্তা পালের বাড়ি বাংলাদেশের বরিশালে। তার কাছ থেকে ভারতের ভোটার ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। কীভাবে এল তার কাছে আধার ও ভোটার কার্ড? ‌এ নিয়ে শুরু হয়েছে তদন্ত। তাকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। জানা গেছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি। সম্প্রতি আবার এই শান্তা ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও ভিন্ন ঠিকানা। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের দুই নামী সংস্থার মডেল ছিলেন শান্তা। একাধিক বিউটি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। গ্রেফতারের পর পুলিশের সন্দেহ হয় এখানেই। এত ঠিকানা একজন মানুষের কীভাবে থাকতে পারে? এরপর তদন্ত শুরু হয়। তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করা হয়। মেলে বাংলাদেশের মাধ্যমিক স্তরের অ্যাডমিট কার্ড। এমনকি বিমান সংস্থার আইডি কার্ডও পাওয়া গেছে তার কাছে। শান্তার কাছ থেকে পাওয়া আধার কার্ড একটি কলকাতার এবং অন্যটি বর্ধমানের। ২০২০ সালে তার নামে বর্ধমানের ঠিকানার আধার নথিভুক্ত করা হয়েছে। এই সমস্ত নথি কীভাবে তার কাছে এল, তার কোর সদুত্তর পায়নি পুলিশ। তবে তিনি পুলিশের কাছে দাবি করেছেন, কলকাতায় একটি স্টার্ট আপ করার পরিকল্পনা ছিল তার। গোটা বিষয়টির পিছনে কোনও বড় চক্র রয়েছে বলে অনুমান পুলিশের। শান্তার সঙ্গী যুবককেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। যদিও এখনও তার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি। শান্তা তার বাংলাদেশি পাসপোর্টে কোনও ভিসা দেখাতে পারেননি। ২০২৩ সালে ভিসা নিয়ে এদেশে এসেছিলেন তিনি। সেই ভিসার মেয়াদ ফুরিয়েছে। এরপর নতুন করে ভিসা করেননি তিনি। শুধু তাই নয়, তার পাসপোর্টের মেয়াদও ফুরিয়েছে চলতি বছর। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ২৮ জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়। ৮ অগাস্ট পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। ২০২০ সালে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধে 'মি টু' অভিযোগ তুলেছিলেন তিনি।