ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

মানবাধিকার রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৬ পিএম

মানবাধিকার রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
শেখ হাসিনা প্রশাসনের পতনের পর গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ২০২৫ সালের ৩১ জুলাই (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শেখ হাসিনার শাসনামলের নির্যাতন ও ভয় অনেকটাই হ্রাস পেলেও, বর্তমান সরকার বিরোধী দল দমন করছে এবং মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেনি। এইচআরডব্লিউ-এর এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “শেখ হাসিনার দমন-পীড়নের বিরুদ্ধে যারা এক বছর আগে জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, তাদের অধিকারভিত্তিক গণতন্ত্রের স্বপ্ন এখনো পূরণ হয়নি।” “ইউনুসের সরকার যেন এক ধরনের অচলাবস্থায় পড়ে আছে। সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী, সহিংস ধর্মীয় চরমপন্থী এবং প্রতিশোধপরায়ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষাতেই যেন সরকার ব্যস্ত।” ২০২৪ সালে ক্ষমতায় এসে সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলেও, জাতিসংঘসহ দেশি-বিদেশি সংগঠনের সুপারিশ বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকার এখনো কঠিন সংকটে রয়েছে— গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিক নিপীড়ন, নারীদের ওপর চরমপন্থীদের হামলা, এলজিবিটি জনগোষ্ঠীর প্রতি হুমকির মতো সমস্যা বিদ্যমান। এইচআরডব্লিউ জানায়, শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন ১,৪০০ জন। এরপর তিনি ৫ আগস্ট দেশত্যাগ করেন এবং ৮ আগস্ট ইউনুসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। কিন্তু নির্যাতন, হেফাজতে মৃত্যু ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভায় সংঘর্ষে নিহত হন ৫ জন। পুলিশ পরে ৮,৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে, যাদের অধিকাংশের নাম উল্লেখই করা হয়নি। ৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৯২,৪৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেপ্তার হন প্রায় ৪০০ সাবেক এমপি ও মন্ত্রীসহ বহু আওয়ামী লীগ নেতা-কর্মী। প্রতিবেদন অনুযায়ী, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে রয়েছে ৬৮টি হত্যা মামলা। অনেক মামলায় তিনি ঘটনার সময় বিদেশে থাকলেও চার্জশিট দেওয়া হয়নি। রাজনৈতিক নেতাদের দাবি, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দিয়ে জামিন ও চিকিৎসার অধিকার আটকে রাখা হয়েছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে ৩ আগস্ট থেকে তার বিচার কার্যক্রম শুরু হচ্ছে, তবে বহু মামলায় এখনো কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। সরকার পুরনো "স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট" ব্যবহার করে বহু মানুষকে গ্রেপ্তার করেছে। ফেব্রুয়ারির "অপারেশন ডেভিল হান্ট"-এ আটক হয় ৮,৬০০ জন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি খুবই সীমিত। মাত্র ৬০ জন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন, যদিও বহু ইউনিট অভিযানে অংশ নেয়, যার মধ্যে রয়েছে র‍্যাব। ২৭ আগস্ট সরকার গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে এবং আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করে। কমিশন জানিয়েছে, তারা ১,৮০০ অভিযোগ পেয়েছে, তবে নিরাপত্তা বাহিনী প্রমাণ গোপন করছে এবং তদন্তে সহায়তা করছে না। পুলিশ, বিচারব্যবস্থা ও নারী অধিকার নিয়ে সুপারিশ থাকা সত্ত্বেও ১১টি সংস্কার কমিশনের কোনো সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব অনুযায়ী নারীর অংশগ্রহণ নিশ্চিত করাও এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এইচআরডব্লিউ বলছে, র‍্যাব বিলুপ্তি, বিচার বিভাগের স্বাধীনতা, নিরাপত্তা বাহিনীর জবাবদিহি, নারীর অধিকার নিশ্চিত করতে হবে। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করে এবং যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের শাস্তি নিশ্চিত করে।