ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

বিমানের দাম্মামগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত এলো ঢাকায়

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:৩২ পিএম

বিমানের দাম্মামগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত এলো ঢাকায়
ওড়ার পর কেবিন প্রেসারে ত্রুটির সংকেত পেয়ে এক ঘণ্টা বাদে আবার ঢাকায় শাহজালাল বিমানবন্দরে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের দাম্মামগামী একটি ফ্লাইট। সোমবার বিকালের এ ঘটনার পর যাত্রীদের অন্য উড়োজাহাজে করে দাম্মাম পাঠানোর তথ্য দিয়েছেন বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান। ক্রুটির সংকেত দেওয়া বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজটি ফিরে আসার পর বিমানের প্রকৌশলীরা ফ্লাইটটি পরীক্ষা করে দেখেছেন, এটির সব ঠিক আছে। এ কারণে সোমবার রাতে এটি দিয়ে অন্য রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। বিমান বাংলাদেশ ও বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, বিমানের দাম্মামগামী ফ্লাইটটি (বিজি ৩৪৯) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘণ্টা পর আবার ফিরে আসে। এই এক ঘণ্টায় উড়োজাহাজটি ঢাকা ও আশপাশের এলাকায় উড়ে জ্বালানি তেল কমিয়ে তারপরে শাহজালালে নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা ৪৫০ জন। সেটি প্রায় ফুল বুকিং নিয়ে দাম্মাম যাচ্ছিল বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা। বিমান বাংলাদেশের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, “উড়োজাহাজটি টেক অফের পর কেবিন প্রেসারের একটি সংকেত দেখতে পান পাইলট। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তিনি উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন।” এর আগে গত ১৬ জুলাই রাতে ‘চাকায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটের একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ করা হয়। পরে বিমানের আরেকটি ফ্লাইটে এর চাকা ও যন্ত্রাংশ পাঠানোর পর উড়োজাহাজটি মেরামত করা হয়। এরপর ৩০ ঘণ্টা বিলম্বে দেশে ফেরে উড়োজাহাজটি। এরপর গত ২৪ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ড্রিমলাইনার। উড্ডয়নের কিছু সময় পর ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করেন পাইলট। পরে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায়। ত্রুটি মেরামতের দুই ঘণ্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।