ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১১:৩৯ পিএম

৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া
নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে ৮০ বাংলাদেশিসহ মোট ৯৯ জন বিদেশিকে। সন্দেহজনক ভ্রমণ তথ্য ও অতীত রেকর্ডে অসংগতির কারণে তারা অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১-এ চালানো সাত ঘণ্টার বিশেষ অভিযানে আটকানো হয় শতাধিক বিদেশিকে। নিরাপত্তা ও অভিবাসন যাচাইয়ে ব্যর্থ হওয়ায় তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেএসইএম)। শুক্রবার পরিচালিত এই অভিযানে ৪০০ জনেরও বেশি যাত্রীর পাসপোর্ট, ভ্রমণ ইতিহাস ও প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বারনামা জানায়, উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই বিশেষ অভিযান চালানো হয়। এক বিবৃতিতে একেপিএস জানায়, ফেরত পাঠানো ৯৯ জন যাত্রীর সবাই পুরুষ। তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি রয়েছেন। কর্মকর্তারা জানান, সন্দেহজনক ভ্রমণের কারণ ও অসংগতিপূর্ণ রেকর্ডের ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়। এর আগের দিন বৃহস্পতিবারও ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ, যারা ভ্রমণের শর্ত পূরণে ব্যর্থ হয়েছিলেন। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ অভিবাসন রোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। সূত্র- বারনামার