ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা ৭ বৈশাখ ১৪৩৩, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

সিলেটে এনসিপির পথসভায় ‘সম্ভাব্য প্রার্থী’দের পরিচয় করালেন নাহিদ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০১:৩০ এএম

সিলেটে এনসিপির পথসভায় ‘সম্ভাব্য প্রার্থী’দের পরিচয় করালেন নাহিদ
সিলেট ও সুনামগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কর্মসূচিকে ঘিরে এলাকায় জমে ওঠে উৎসবমুখর পরিবেশ ও বিপুল জনসমাগম। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় কয়েকজন নেতাকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন এবং তাঁদের পাশে থাকার আহ্বান জানান। এতে ধারণা করা হচ্ছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার এই কর্মসূচির আয়োজন করে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিয়ে গঠিত এই দল। সিলেটে নুরুল হুদা জুনেদ ও সুনামগঞ্জে অনিক রায়ের পক্ষে আহ্বান নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বারবার সিলেট ও সুনামগঞ্জের কিছু নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণ এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য, বিদেশফেরত ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পাশে দাঁড়াতে হবে। সিলেটে পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভায় জনসমুদ্র দেখা যায়। এ সময় ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে এনসিপির পক্ষ থেকে পরিচয় করিয়ে দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বিগত সরকারের আমলে দেশে টিকতে পারেনি। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তাই তাকে হাসিনা সরকার দেশে থাকতে দেয় নাই।” তিনি আরও বলেন, “আপনারা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের হাতকে শক্তিশালী করবেন। এখানে এনসিপির সংগঠন বাড়াতে আপনাদের সকলকে উদ্যোগ নিতে হবে।” সুরমা উপজেলার বাসিন্দা জামাল মোস্তফা বলেন, “আমি কোনো দলটল করি না, আমি শুধু দেখতে এসেছি—আমাদের দেশের এত দিনের স্বৈরাচারকে যারা তাড়িয়েছে, তাদের সরাসরি দেখতে এসেছি।” তিনি আরও বলেন, “তাদের কথা শুনে মনে হলো, তারা ভালো কিছু করতে চাচ্ছে রাজনীতিতে।” অন্যদিকে, সুনামগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সেখানে শিক্ষার্থী কাকলী রানী দাস বলেন, “আমরা তো আন্দোলন করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার শাসন ব্যবস্থা বদলাতে। কিন্তু এখন নেতাদের কথা শুনে মনে হচ্ছে, দেশে পুরো রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করতে চাচ্ছে, তা আমাদের জন্য কল্যাণকর বলে মনে হয়।” তিনি আরও বলেন, “এরা আমাদের হাওরের মানুষের কথা বলছেন, তাদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলছেন। আমরা হাওরের মানুষ বছরের পর বছর ধরে যে বৈষম্যের শিকার, নেতারা তা বলেছে। তারা যদি বিগত দিনের দলগুলোর মতো কাজের চেয়ে বেশি কথা বলে, তাহলে আমাদের এ জাতির দুঃখ-দুর্দশার কোনো সীমা থাকবে না।” “আমরা এনসিপির কাছে অনেক বেশি প্রত্যাশা করি, কারণ তারা একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছেন।” এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, “আমরা আসলে আমাদের প্রার্থী বা অন্যকিছু বলে নাম উল্লেখ করছি না। তবে নাহিদ ইসলাম যাদের নাম উল্লেখ করছেন, তারা আমাদের ত্যাগী সংগঠক এবং জেলাগুলোতে শুরু থেকে সংগঠন গঠনে ভূমিকা রেখেছেন।”