ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দেওয়া দুই শিক্ষিকা অবশেষে পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মান

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০২:০৮ পিএম

শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দেওয়া দুই শিক্ষিকা অবশেষে পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মত্যাগকারী দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতে দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত দিকগুলো পরে নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আত্মদান গত সোমবার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট আগুনে যখন শিক্ষার্থীদের জীবন বিপন্ন, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসেন মাহেরিন চৌধুরী ও মাসুকা বেগম। শিক্ষক মাহেরিন চৌধুরী প্রায় ২০ জন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নিতে পারলেও নিজে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন। তার শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার নীলফামারীর জলঢাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অপর শিক্ষক মাসুকা বেগমও ক্লাস চলাকালীন বিমান বিধ্বস্তের পর অর্ধশতাধিক শিক্ষার্থীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকেও বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি মারা যান। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তার দাফন সম্পন্ন হয়েছে। তাদের প্রতি বিশেষ সম্মানের কোনো ব্যবস্থা না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোনা হয়। সরকারের সহায়তা ও বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করবে। গত সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।