ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১২:৫৭ এএম

‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!
‘জুলাই শহীদ দিবসে’ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে ‘জয় বাংলা’। মঙ্গলবার রাতে থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরি ও একাডেমিক ভবনের দেয়ালে দেয়ালে এই স্লোগান দেখা যায়। এছাড়াও ‘শেখ হাসিনা ফিরবে’ এই রকম লেখাও দেয়ালে দেখা যায়। তবে প্রশাসন দেখার পর পরেই লেখা মুছে দিয়েছে। এখনো ক্যাম্পাসের কয়েকটি জায়গায় এসব লেখা আছে। কে বা কারা লিখেছে এখনো জানা যায়নি। প্রশাসন থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। রাতের কোনো এক সময় বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত কে বা কারা লাল রঙের স্প্রে দিয়ে দেয়ালে দেয়ালে বড় বড় অক্ষরে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবেই’ লিখে যান। সকাল হলে শিক্ষার্থী ও শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে দেয়ালজুড়ে এই লেখা দেখতে পান। শিক্ষার্থীরা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগের দোসররা রক্তে রঞ্জিত শহীদের ক্যাম্পাসে তাদের অবস্থান আমাদের জন্য ভয়ভীতির কারণ। সেই ২০২৪ এর ১৬ জুলাই তারা ক্যাম্পাস ছেড়েছে, আবার ২০২৫ এর ১৬ জুলাইয়ে তাদের এই লেখা আমাদের কে বড় হতাশ করেছে।