ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী?

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল, চিকিৎসার জন্য দুই উপদেষ্টাকে ফোন

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল, চিকিৎসার জন্য দুই উপদেষ্টাকে ফোন

হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীনকে দেখতে বুধবার (৯ জুলাই) রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ফরিদা পারভীনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন মির্জা ফখরুল। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিল্পী ফরিদা পারভীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মির্জা ফখরুল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গেও কথা বলেন। তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের দুই উপদেষ্টাকে অনুরোধ করেন।

লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় গেল ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন গায়িকা।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘লালন সংগীতে তিনি (ফরিদা পারভীন) অদ্বিতীয়া, গোটা বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়। দীর্ঘকাল ধরে তিনি সংগীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব, তা তিনি অক্ষুন্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে। তার কিডনি সমস্যা আছে। মূলত এটাই তার প্রধানতম সমস্যা। অন্যান্য সমস্যাও আছে। এগুলো বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।’’

হাসপাতালে বিএনপির পরিদর্শন দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন ও বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

অনেকদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সঙ্গে রয়েছে ফুসফুসের রোগসহ নানা জটিলতা। বছরের শুরুতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল তার। সেসময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।